এক্সপ্লোর

Top Social Post: দেবীপক্ষে ভাইরাল 'নতুন দীপিকা', জন্মদিনে অচেনা ভিক্টর, নজরে সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

Top Social Post Update: সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? একঝলকে নজর রাখা যাক সোশ্যালের সেরা পোস্টগুলিতে। 

কলকাতা: ছবিটা প্রথমে চোখে পড়তেই একটা সংলাপ হঠাৎ করেই মনে পড়ে। 'একই অঙ্গে কত রূপ'। নায়ক বা নায়িকাদের ক্ষেত্রে সাধারণত সেটাই হয়ে থাকে। তিনি যে অ্যাকশন ফিল্মে অভিনয় করতে পারেন, তা দেখিয়ে দিয়েছে 'পাঠান' (Pathan)। তবে বাজিরাও-এর মস্তানি, আর এই শক্তি শেট্টিকে পাশাপাশি রাখলে একবার অবাক তো হতে হয় বটেই! বড়পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ' ছবিতে ভারতের প্রাক্তন এবং প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টরকে। পুজোর আবহে নতুন ছবিতে নয়া রূপে অভিনেতাকে দেখার জন্য আগ্রহী দর্শকমহল। ছবি মুক্তির চারদিন আগে আজ ১৫ অক্টোবর ভিক্টরের জন্মদিন (Victor Banerjee Birthday)। আর তাঁকে বেশ মজা করেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ। ফেসবুক পোস্টে 'রক্তবীজ' ছবির শ্যুটিংয়েরই একটি মুহূর্ত শেয়ার করে শিবপ্রসাদ লিখেছেন, 'শুভ জন্মদিন স্যার। আমাদের সকলের ভালবাসা রইলো আপনার জন্য। আমার আজ সকালের মেনু আপনার প্রিয় ঘুগনি পাঁউরুটি। উপরে পেঁয়াজ-লঙ্কা ছড়ানো।' সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? একঝলকে নজর রাখা যাক সোশ্যালের সেরা পোস্টগুলিতে। 

দেবীপক্ষে এ কোন দীপিকা! রোহিত আলাপ করালেন তাঁর 'লেডি সিংঘম'-এর সঙ্গে

ছবিটা প্রথমে চোখে পড়তেই একটা সংলাপ হঠাৎ করেই মনে পড়ে। 'একই অঙ্গে কত রূপ'। নায়ক বা নায়িকাদের ক্ষেত্রে সাধারণত সেটাই হয়ে থাকে। তিনি যে অ্যাকশন ফিল্মে অভিনয় করতে পারেন, তা দেখিয়ে দিয়েছে 'পাঠান' (Pathan)। তবে বাজিরাও-এর মস্তানি, আর এই শক্তি শেট্টিকে পাশাপাশি রাখলে একবার অবাক তো হতে হয় বটেই! ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় রোহিত শেট্টির (Rohit Shetty)-র পোস্ট করা ছবিটা যেন কার্যত তোলপাড় ফেলে দিল। পরিচালক আলাপ করিয়ে দিলেন তাঁর কপ ইউনিভার্সের নতুন সদস্যের সঙ্গে। শক্তি শেট্টি (Shakti Shetty)। আগুনের মধ্যে হাতে আগ্নেয়াস্ত্র ধরে যিনি বসে রয়েছেন, তিনি আর কেউ নন, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। গতবছর তাঁর 'সার্কাস' ছবির প্রচারের সময় রোহিত শেট্টি বলেছিলেন, তিনি তাঁর আগামী ছবি 'সিংঘম এগেন'-এ একজন মহিলাকেই মুখ্য চরিত্রে হিসেবে রাখবেন। সেই কথা মতো, ছবিতে কপ ইউনিভার্সে নতুন সংযোজন দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিডিয়ায় দীপিকার ছবি পোস্ট করে রোহিত শেট্টি লিখেছেন, ‘নারী সীতারও রূপ, আবার দুর্গারও রূপ। আমাদের কপ ইউনিভার্সের সব থেকে নিষ্ঠুর এবং নৃশংস অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেট্টি, আমার লেডি সিংহম।’ এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লিখেছেন, 'লেডি সিংঘমের সঙ্গে আলাপ করে নিন।'সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের ছবি পোস্ট করে রণবীর সিংহ (Ranveer Singh) লিখেছেন, 'আলি রে আলি.. লেডি সিংঘম আলি। কপ ইউনিভার্সে হাজির শক্তি শেট্টি।' দীপিকার কাজ নিয়ে যে রণবীর চিরকালই গর্বিত, সে কথা দ্ব্যর্থহীন ভাষায় বারে বারেই স্বীকার করেছেন অভিনেতা। নিজের প্রোফাইলে তিনি দীপিকার এই লুকও পিন করে রেখেছেন। 

 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

জন্মদিনে অজানা ভিক্টর

বড়পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ' ছবিতে ভারতের প্রাক্তন এবং প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টরকে। পুজোর আবহে নতুন ছবিতে নয়া রূপে অভিনেতাকে দেখার জন্য আগ্রহী দর্শকমহল। ছবি মুক্তির চারদিন আগে আজ ১৫ অক্টোবর ভিক্টরের জন্মদিন (Victor Banerjee Birthday)। আর তাঁকে বেশ মজা করেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ। ফেসবুক পোস্টে 'রক্তবীজ' ছবির শ্যুটিংয়েরই একটি মুহূর্ত শেয়ার করে শিবপ্রসাদ লিখেছেন, 'শুভ জন্মদিন স্যার। আমাদের সকলের ভালবাসা রইলো আপনার জন্য। আমার আজ সকালের মেনু আপনার প্রিয় ঘুগনি পাঁউরুটি। উপরে পেঁয়াজ-লঙ্কা ছড়ানো।' পাহাড় ছেড়ে (বর্তমানে বাস মুসৌরি) শ্যুটিং করতেও যেতে চান না পাহাড়প্রেমী ভিক্টর। তবে 'রক্তবীজ'- এর স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় কলকাতা এসে বাংলার বিভিন্ন প্রান্তে শ্যুটিং করেছেন তিনি। অনুরাগীরাও অনেকদিন পর অভিনেতাকে সিলভার স্ক্রিনে দেখার জন্য আগ্রহী হয়ে রয়েছেন। মৃণাল সেনের 'মহাপৃথিবী'- র পর ফের একবার পর্দায় একসঙ্গে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনসূয়া মজুমদারকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Top Entertainment News: অনুষ্কার ফটোশিকারি অরিজিৎ, সোশ্যাল মিডিয়া থেকে সরলেন প্রভাস! বিনোদনের সারাদিন

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget