এক্সপ্লোর

Tota Roychowdhury: ফের বাণিজ্যিক ছবি, অ্যাকশন অবতারে পুলিশের ভূমিকায় ফিরছেন টোটা

Tota Roychowdhury's New Film: দীর্ঘদিন পরে, আবার বাণিজ্যিক ছবিতে ফিরছেন টোটা রায়চৌধুরী

কলকাতা: একসময় ইন্ডাস্ট্রিতে তিনি নিজের জায়গা করে নিয়েছিলেন অ্যাকশন ছবির হাত ধরেই। একের পর এর অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তিনি যেমন দর্শকদের নজর কেড়েছিলেন, তেমনই ইন্ডাস্ট্রি তাঁকে চিনেছিল টলিউডের অন্যতম 'ফিট' অভিনেতা হিসেবেও। 

দীর্ঘদিন পরে, আবার বাণিজ্যিক ছবিতে ফিরছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। ২০১৫ সালে ‘শপথ’ নামে একটি ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এবার সেই ছবির সিক্যুয়াল পরিকল্পনা করেছেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। এই ছবিতে রণদীপ রায়ের ভূমিকায় দেখা গিয়েছিল টোটাকে। নতুন সিক্যুয়ালেও টোটাকে দেখা যাবে একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায়। সোশ্যাল মিডিয়ায় ছবির লুকও শেয়ার করে নিয়েছেন টোটা। সেখানে দেখা গেল তাঁর চোখে সানগ্লাস, খাকি পোশাকে একটি বাইক চালাচ্ছেন তিনি। 

এই ছবিটায় টোটার চরিত্রে যথেষ্ট অ্যাকশন দৃশ্য রয়েছে। একদিকে যেমন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani)-ছবিতে কত্থক নাচ করে তাক লাগিয়েছিলেন তিনি, সেই টোটাকেই এবার দেখা যাবে ভরপুর অ্যাকশন করতে। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'টেক্কা' ছবিতে দেখা যাবে টোটাকে। এছাড়াও  নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে। টলিউড ও বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই এখন কাজ করছেন টোটা। বলা ভাল, টলিউডের পরিচালকদের এখন অন্যতম পছন্দ টোটা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ়, 'যাহা বলিব সত্য বলিব'।

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, এর আগে টোটা বলেছিলেন, ‘২০০৩ সালের অক্টোবর মাসের প্রথম মুক্তি পেল 'চোখের বালি'। সেইসময়ে প্রশংসার বন্যায় ভেসে গিয়েছিলাম। তারপরে আবার ২০ বছর কাজ.. সেই পথ চলা। এই ২০ বছর পরে এসে আমার সেই প্রশংসা, সেই ভালবাসায় ভাবছি। তবে এবার সেই ব্যাপ্তিটা আরও বৃহৎ। কেবল দেশে নয়, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সিঙ্গাপুর.... যেখানে যেখানে এই ছবি চলেছে, দর্শক আলাদা করে আমার সম্পর্কে জানতে চেয়েছে এতটাই ভাল একটা চরিত্র পেয়েছিলাম। বলতে পারেন এটা আমার কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। আমার কাছে একটা নতুন রাস্তা উন্মোচিত হল, সেটা বলিউডের রাস্তা। এর আগেও আমি বলিউডে কাজ করেছি। তবে এভাবে বড় ফিল্মমেকাররা কাজ করতে চাইছেন, ছবি অফার করছেন যে মাঝে মাঝে আমি নিজেই বিভ্রান্ত হয়ে পড়ছি কোন ছবিটা করব আর কোনটা করব না। তবে বাংলার জন্যও সময় রাখছি। যেহেতু প্রশংসা আর সুযোগ পাচ্ছি.. চাই না বাংলাকে ভুলে পাকাপাকিভাবে আরব সাগরের তীরেই চলে গেলাম। মুম্বইতে বলাই রয়েছে আমি আসা-যাওয়া করব তবে বাসস্থান থাকবে কলকাতাতেই। বলতে পারেন এটা আমার বঙ্গপ্রীতি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tota Roy Choudhury (@totaroychoudhury)

আরও পড়ুন: Tasnia Farin: তাসনিয়ার নতুন ছবিতে এক 'অসময়'-এর গল্প, পরিচালনায় কাজল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget