এক্সপ্লোর

Trisha Krishnan: করোনা আক্রান্ত হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন 'খাট্টা মিঠা' অভিনেত্রী তৃষা

তৃষা কৃষ্ণণ। দক্ষিণী ছবির এই অভিনেত্রী বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছিলেন অক্ষয় কুমারের বিপরীতে 'খাট্টা মিঠা' ছবিতে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অভিনেত্রী তৃষা।

মুম্বই: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউয়ে বহু মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারা। অনেক সাবধানে থাকার পরও তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসছে। কোনও কোনও তারকাকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। প্রাণও যাচ্ছে বহু মানুষের। গত দুটো বছর ধরে সারা বিশ্বে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে মারণ ভাইরাস করোনা। যিনি আক্রান্ত হচ্ছেন, তাঁরাই বলতে পারছেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কী অভিজ্ঞতা। তেমনই নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী তৃষা কৃষ্ণণ (Trisha Krishnan)। জানালেন, তাঁর কাছে করোনা আক্রান্ত থাকার সময়টা ভয়ঙ্কর ছিল।

তৃষা কৃষ্ণণ। দক্ষিণী ছবির এই অভিনেত্রী বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছিলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে 'খাট্টা মিঠা' (Khatta Meetha) ছবিতে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অভিনেত্রী তৃষা। সপ্তাহ খানেক চিকিৎসার পর এখন সুস্থ হয়ে উঠেছেন। আর মাঝের সময়টা তাঁর জীবনের সবথেকে ভয়ঙ্কর সময় ছিল বলে জানাচ্ছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তৃষা বলেন, 'আজ আমি কিছুটা সুস্থ হয়ে উঠেছি আর বেশ কিছুটা ভালো অনুভব করছি। ধন্যবাদ জানাব যে আমার টিকাকরণ আগেই হয়ে গিয়েছিল। তাই হয়তো প্রকোপ খানিকটা কম ছিল। সবাইকে অনুরোধ করব টিকাকরণ করানোর জন্য সঙ্গে মাস্ক পরে থাকার জন্য। আমার এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য পরিবারের সদস্য, বন্ধু এবং যাঁরা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী তৃষা জানান, 'সমস্ত রকমের সতর্কতা মেনে চলা এবং সুরক্ষাবিধি মানার পরও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। নতুন বছরের মাত্র কয়েকদিন আগেই আমার করোনা ধরা পড়ে। আপনারা অনেকেই হয়তো শুধু এই ভাইরাসের নাম শুনেছেন আর এর উপসর্গ সম্পর্কে শুনেছেন। কিন্তু আমার শরীর এটা অনুভব করেছে। আর এই একটা সপ্তাহ আমার গোটা জীবনের সবথেকে ভয়ঙ্কর সপ্তাহ ছিল। এখন কিছুটা সুস্থ আছি।'

আরও পড়ুন - Looop Lapeta: মুক্তির দিন ঘোষণা হল তাপসী পান্নুর 'লুপ লপেটা'র

২০০২ সাল থেকে বিনোদন জগতে কাজ করছেন তৃষা। অভিনেতা সূর্যের বিপরীতে একটি তামিল রোম্যান্টিক ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন তিনি। দক্ষিণের বিভিন্ন ভাষা এবং হিন্দিসহ বহু ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন। প্রায় ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তৃষা।

প্রসঙ্গত, গতকালই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 'খাট্টা মিঠা' ছবির পরিচালক প্রিয়দর্শন। করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। প্রত্যেকে মাস্ক পরে থাকুন আর যাবতীয় কোভিডবিধি মেনে চলুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget