এক্সপ্লোর

কমেডি শোয়ে অক্ষয়ের ‘বাজাও’ মন্তব্যের স্বপক্ষে এবার মুখ খুললেন টুইঙ্কল

মুম্বই:  একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হওয়া দ্য গ্রেটার ইন্ডিয়ান লাফটার শো বিভিন্ন কারণে এইমুহূর্তে সংবাদ শিরোনামে। শোয়ের অন্যতম কমিক শিল্পী শ্যাম রঙ্গিলাকে চ্যানেলের তরফে নির্দেশ দেওয়া হয়, তিনি যেন নরেন্দ্র মোদী এবং রাহুল গাঁধীকে কোনও ভাবেই নকল না করেন তাঁর পারফর্ম্যান্সের সময়। এরপরই শো থেকে তিনি বাদ পড়েন। তবে যখন এই কৌতুক শিল্পী শোয়ে পারফর্ম করতেন, তখন তাঁর শোয়ের বিচারক থেকে শুরু করে উপস্থাপক প্রত্যেকেই উচ্ছ্বসিত প্রশংসা করতেন। সেইরকমই এক পারফর্ম্যান্সের সময় মল্লিকা দুয়া বলেন, আপনি পারফর্ম করুন, আমি বেল বাজাই। তখন সেই কথা টেনে শোয়ের অন্যতম বিচারক অক্ষয় কুমার মল্লিকাকে বলেন, আপনি বেল বাজান, আমি আপনাকে বাজাই। সেই নিয়েই ওঠে বিতর্কের ঝড়। এবার স্বামীর সমর্থনে মুখ খুললেন স্ত্রী টুইঙ্কল খন্না বা মিসেস ফানিবোনস। টুইটারে বিশাল বড় একটি পোস্ট লিখে টুইঙ্কল বলেন, যেকোনও কমেডি শোয়ে বিভিন্ন ধরনের মজা করা হয়। জোকসকে স্বতস্ফূর্তভাবে নিতে জানাটাও একটা শিল্প। তারপরই তিনি বলেন, ‘বাজাও’ শব্দটি অনেক ভাবে ব্যবহার করা হয়, এবং সেটা ছেলে এবং মেয়ে সকলের ক্ষেত্রেই। এমনকি রেড এফএম-এর ক্যাচলাইনও ‘বাজাতে রাহো’। এরমধ্যে যৌনগন্ধী কোনও বক্তব্য নেই। প্রসঙ্গত, অক্ষয়ের মল্লিকাকে বলা মন্তব্য প্রসঙ্গে মল্লিকা দুয়ার বাবা সাংবাদির বিনোদ দুয়া ফেসবুকে অক্ষয়ের বিরুদ্ধে সুর চড়ান। তাঁদের দাবি, এধরনের মন্তব্যের মধ্যে যৌন-সুড়সুড়ি মূলক ইঙ্গিত রয়েছে। এই বিতর্ক প্রসঙ্গে টুইঙ্কলের মন্তব্য, তিনি কমেডি শোয়ে বাক-স্বাধীনতা থাকার স্বপক্ষে। সেইজন্যে এআইবি রোস্ট নিয়েও যে বিতর্ক হয়েছিল, তখনও তার বিপক্ষে ছিলেন টুইঙ্কল। তবে এই বিতর্কে যেভাবে তাঁকে টানা হচ্ছে, সেটা একেবারেই অনুচিত, মত টুইঙ্কলের। আপাতত, অক্টোবরের শুরুতেই মল্লিকা দুয়া এবং কৌতুক-শিল্পী জাকির খান এবং হুসেন দালালকে শো থেকে বাদ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget