এক্সপ্লোর

Udit Narayan: লতা মঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণা উদিত নারায়ণের

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে দুশোরও বেশি গান গেয়েছেন উদিত নারায়ণ। জনপ্রিয় এক রিয়েলিটি শোয়ের মঞ্চে সুরসম্রাজ্ঞীর সঙ্গে কাজ করার স্মৃতিচারণা করলেন জনপ্রিয় গায়ক।

মুম্বই: দেখতে দেখতে প্রায় একটা মাস হয়ে গেল প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর প্রয়াণে এখনও মন ভারাক্রান্ত আপামর দেশবাসীর। দেশের গণ্ডি পেরিয়ে তাঁর অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বের নানা প্রান্তে। সাধারণ অনুরাগীদের পাশাপাশি লতা মঙ্গেশকরের চলে যাওয়া এখনও মন থেকে মেনে নিতে পারছেন না তারকারা ও তাঁর সঙ্গে কাজ করা মানুষেরা। এক রিয়েলিটি শোয়ের মঞ্চে প্রিয় লতা জি-কে নিয়ে স্মৃতিচারণা করলেন আর এক জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ (Udit Narayan)।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে দুশোরও বেশি গান গেয়েছেন উদিত নারায়ণ। জনপ্রিয় এক রিয়েলিটি শোয়ের মঞ্চে সুরসম্রাজ্ঞীর সঙ্গে কাজ করার স্মৃতি প্রসঙ্গে উদিত নারায়ণ বলেন, 'আমি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করি যে, লতা দিদির সঙ্গে দুশোরও বেশি গান ডুয়েটে গাওয়ার সুযোগ পেয়েছি। বেশ কিছু স্টেজ শোয়েও ওঁর সঙ্গে গাইতে পেরেছি। আমার মনে আছে আর চিরকাল মনে থাকবে, একবার এক কনসার্টে তিনি সঞ্চালককে অনুরোধ জানিয়েছিলেন যে তিনি যেন আমাকে প্লেব্যাক সিঙ্গিংয়ের রাজা বলে সম্বোধন করেন। সেই ঘটনা আমি কোনওদিন ভুলতে পারব না। আমি নিশ্চিত যে আমি কোনও না কোনও ভালো কাজ করেছি, যার ফলস্বরূপ এগুলো আমি পেয়েছি।'

আরও পড়ুন - Gangubai Kathiawadi: 'গাঙ্গুবাঈ' চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন যে বলিউড নায়িকারা

প্রসঙ্গত, দীর্ঘ একটা মাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন করোনা আক্রান্ত হয়ে। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। দুই অসুখ থেকে মুক্ত হলেও দুই অসুখের পরবর্তী প্রতিঘাত সহ্য করতে পারলেন না। চিকিৎসকরা বরবার জানাচ্ছিলেন যে, বয়স হওয়ার কারণে তাঁর সেরে উঠতে সময় লাগছে। মাঝে কিছুটা সেরে উঠলেও সরস্বতী পুজোর দিন সন্ধাবেলায় আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর সরস্বতী পুজোর পরের দিনই পরলোকগমন করেন সুরসম্রাজ্ঞী। বিরানব্বই বছর বয়সে প্রয়াত হন লতা মঙ্গেশকর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget