এক্সপ্লোর

Urfi Javed: 'ছোটে পণ্ডিত' সাজতেই মিলল হুমকি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ উরফির

Uorfi Javed Getting Threats: উরফি এই লুক আনতে নিজের মুখে লাল রং করেছিলেন। সেই সঙ্গে পরেছিলেন কমলা ধুতি ও লাল টপ। গলায় গাঁদা ফুলের মালা, এবং কানে দুটো জ্বলন্ত ধুপকাঠি ছিল।

নয়াদিল্লি: ফের শিরোনামে উরফি জাভেদ (Uorfi Javed)। হুমকি পাচ্ছেন উরফি, এমনই অভিযোগ তাঁর। উরফি জাভেদ বরাবরই তাঁর অন্য ধরনের সাজগোজ বা বলা ভাল বিশেষ ফ্যাশনের (Fashion Sense) জন্য শিরোনামে জায়গা করে নেন। প্রবলভাবে ট্রোলের (trolled) শিকারও হন তিনি। কিন্তু এবার তাঁকে একের পর এক হুমকির শিকার (threats) হতে হচ্ছে বলে অভিযোগ উরফির, তার কারণ তাঁর সাম্প্রতিক হ্যালোইন মেকওভার (Halloween Make Over)। তবে জবাব দিতেও ছাড়েননি তিনি। 

হুমকির শিকার উরফি, দিলেন সপাট জবাব

হ্যালোইনের জন্য সকলেই বিভিন্ন মেকওভারে ব্যস্ত। সেই তালিকায় নাম লেখালেন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদও। বিশেষ সাজের জন্য তিনি বেছে নিয়েছিলেন 'ভুল ভুলাইয়া' ছবিতে রাজপাল যাদবের বিখ্যাত 'ছোটা পণ্ডিত' লুক। 

উরফি এই লুক আনতে নিজের মুখে লাল রং করেছিলেন। সেই সঙ্গে পরেছিলেন কমলা ধুতি ও লাল টপ। গলায় গাঁদা ফুলের মালা, এবং কানে দুটো জ্বলন্ত ধুপকাঠি ছিল। একেবারে 'ছোটে পণ্ডিত' লুক আনতে যা যা করণীয়, সবই ছিল। কিন্তু সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই শুরু হল বিতর্ক। এবং কিছু ক্ষেত্রে তাঁকে শুনতে হল কুরুচিকর মন্তব্য ও হুমকিও। একাধিক মন্তব্যে অভিযোগ উঠে এল উরফি হিন্দু ধর্মকে অপমান করেছেন। 

২৬ বছর বয়সী উরফি জানান যে এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি এবং সেই সঙ্গে যে সকল হুমকি ইমেল তিনি পেয়েছেন তার স্ক্রিনশটও শেয়ার করে নিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, 'আমি এই দেশের মানুষদের দেখে হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়ছি, একটি সিনেমার একটি চরিত্রের লুক পুনরায় তৈরি করার জন্য আমি মৃত্যুর হুমকি পাচ্ছি যেখানে সেই চরিত্রটি কোনও বিরূপ প্রতিক্রিয়া পায়নি।' যে সকল স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, তাঁকে ভিডিও ডিলিট না করলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অপর একটিতে দেখা যাচ্ছে যে তিনি হিন্দু ধর্মকে অপমান করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

আরও পড়ুন: Parambrata Chatterjee: নিজেই ভূতে ভয় পান, অথচ 'হরর' গল্প শোনাতে তৈরি পরমব্রত!

এরপর নিজের ইনস্টাগ্রামেও একটি বিবৃতি দিয়ে পোস্ট করেন উরফি। সেখানে নিজের লুকের সঙ্গে 'ছোটে পণ্ডিত' লুকে রাজপাল যাদবের ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, 'রাজপাল যাদবের সঙ্গে কারও কোনও সমস্যা ছিল না কিন্তু আমি সেই লুক যেই রিক্রিয়েট করলাম তখনই সবার সমস্যা শুরু হল। আমি যে কত প্রাণনাশের হুমকি, ধর্ষণের হুমকি পেলাম বিনা কারণে। 'ভুল ভুলাইয়া' ছবির ১০ বছর পর আমি যেই এই পোশাক পরলাম ওমনি সকল ধর্মের রক্ষকেরা জেগে উঠলেন। কোনও রং কোনও ধর্মের হয় না, কোনও ধুপকাঠি কোনও ধর্মের হয় না, কোনও ফুল কোনও ধর্মের হয় না।' উরফির এই পোস্টে অনেকেই অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন। হুমকিকে পাত্তা না দিয়ে তাঁর 'ক্রিয়েটিভিটি'র প্রশংসা করেছেন অনেকেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget