এক্সপ্লোর

Uorfi Javed: বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড করলেন উরফি জাভেদ

Uorfi Javed Records Statement: মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ডেকে পাঠায় উরফি জাভেদকে। নেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উরফি।

মুম্বই: শনিবার মডেল (Model) ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) উরফি জাভেদের (Uorfi Javed) বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের (BJP Leader Chitra Wagh) করা অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড করা হল। এদিন জিজ্ঞাসাবাদের জন্য উরফিকে ডেকে পাঠানো হয় অম্বোলি পুলিশ স্টেশনে। সেখানেই তিনি বয়ান রেকর্ড করেন বলে পুলিশ সূত্রে খবর।

বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড উরফির

মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ডেকে পাঠায় উরফি জাভেদকে। বিজেপি নেত্রীর অভিযোগ অনুযায়ী, জনসমক্ষে দৃষ্টিকটূ কাজ প্রচার করেন উরফি। তবে নেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উরফি। বিজেপি নেত্রীর বিরুদ্ধে তিনি 'ভয় দেখানো'র অভিযোগ এনেছেন। তবে আধিকারিকদের কথা অনুযায়ী, বিজেপি নেত্রীর ভিত্তিতে কোনও এফআইআর দায়ের হয়নি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর শনিবার ২৫ বছর বয়সী অভিনেত্রীকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়। ট্যুইট করে এএনআইয়ের তরফে বলা হয়, 'টিভি অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে আজ তাঁর বিরুদ্ধে বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে : মুম্বই পুলিশ'।

 

উরফি জাভেদ ভারতীয় জনতা পার্টির নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে অভিনেত্রীর "অশালীন" পোশাক পছন্দ সম্পর্কে তাঁর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করেছেন। উরফির দাবি, ওই নেত্রী তাঁকে হুমকি দিয়েছেন জনসমক্ষে আক্রমণ করার। উপরন্তু, অ্যাটর্নি ফৌজদারি কার্যবিধির প্রযোজ্য ধারা অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। উরফির আইনজীবীর তরফে বলা হয়, 'আমি মডেল/অভিনেত্রী উরফির ক্ষতির হুমকির জন্য বিজেপি কর্মী শ্রীমতি চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে IPC-এর U/s 153(A)(B), 504, 506, 506(ii) ধারায় অভিযোগ দায়ের করেছি।'

আরও পড়ুন: Urfi Javed: সমকামিতা নিয়ে সদ্‌গুরুর মন্তব্যের তীব্র বিরোধিতা উরফি জাভেদের

৪ জানুয়ারি, বিজেপি নেত্রী ট্যুইটারে উরফিকে আক্রমণ করেন তাঁর পোশাক পরিচ্ছদের জন্য এবং জানতে চান যে মহিলা কমিশন অভিনেত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবেন কিনা। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় উরফি একাধিক পোস্ট করেন।

প্রসঙ্গত, 'বিগ বস ওটিটি'র হাত ধরে প্রথম প্রচারের আলোয় আসেন উরফি জাভেদ। এরপর তাঁর ভিন্ন ধারার ফ্যাশন তাঁকে শিরোনামে নিয়ে আসে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget