এক্সপ্লোর

Uttam Kumar Birth Anniversary: মায়ের সঙ্গে উত্তমকুমারকে অভিনয় করতে দেখেছি, মহানায়কের জন্মদিনে বলছেন সুচিত্রা-কন্যা

Uttam Kumar Birth Anniversary: যে জুটি বাঙালির কাছে প্রেমের সমার্থক, মহানায়কের জন্মবার্ষিকীতে সেই উত্তম-সুচিত্রার মাদকতায় আচ্ছন্ন মুনমুন সেন।

কলকাতা: 'এই পথ যদি না শেষ হয়'...। বাঙালির মনে এখনও গেঁথে আছে এই গানের প্রতিটি কলি। আর চোখের সামনে ভেসে ওঠে সেই সাদা কালো ছবি যা বাঙালির মনে চিরসবুজ হয়ে আছে। কিংবদন্তি উত্তম-সুচিত্রা জুটিকে যেন অমরত্ব দিয়েছে এই গান। আজ, শুক্রবার, মহানায়কের জন্মবার্ষিকী। উত্তম বন্দনায় দিনভর মেতে রয়েছে আপামর বাঙালি। উত্তম-সুচিত্রা নস্ট্যালজিয়াও প্রতিটি আলোচনায় ঘুরে ফিরে আসছে।

যে জুটি বাঙালির কাছে প্রেমের সমার্থক, মহানায়কের জন্মবার্ষিকীতে সেই উত্তম-সুচিত্রার মাদকতায় আচ্ছন্ন মুনমুন সেন। স্টুডিওতে গিয়ে উত্তম-সুচিত্রার রসায়ন সচক্ষে একাধিকবার দেখেছিলেন। উপলব্ধি করেছিলেন, কেন এই জুটির ছটায় আলোকিত হয়েছিল ইন্ডাস্ট্রি।

উত্তমকুমারের ৯৫তম জন্মবার্ষিকীতে এবিপি লাইভকে মোবাইল ফোনে সুচিত্রা-কন্যা বললেন, 'আমি বাইরের স্কুলে পড়াশোনা করতাম। উত্তমকুমার কখনও সেভাবে আমাদের বাড়ি আসতেন না। কাজেই ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কখনও খুব একটা আলাপ ছিল না। কখনও স্টুডিওতে গেলে দেখতাম, উনি আর মা একসঙ্গে কাজ করতেন। তবে হ্যাঁ, সুপ্রিয়াদেবীকে আমি চিনতাম। ওনার সঙ্গে আলাপ ছিল। কথা হয়েছে অনেকবার।'

বর্তমানেও উত্তমকুমারের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে মুনমুন সেনের পরিবারের। বললেন, 'আমি ওনার মেয়েকে চিনতাম। ওনার নাতনি আমার দুই মেয়ে, মানে রিয়া, রাইমার বান্ধবী।'

একাধিক নায়িকার সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন উত্তমকুমার। তবে উত্তম-সুচিত্রা জুটি মায়া কাটাতে পারেনি প্রজন্মের পর প্রজন্ম। ছবির বিষয়বস্তু নয়, চিত্রনাট্য নয়, কেবল উত্তম সুচিত্রা জুটির ম্যাজিক দেখতেই হলে ভিড় করতেন দর্শক। নিজের বিভিন্ন সাক্ষাৎকারে উত্তমকুমার একাধিকবার স্বীকার করে নিয়েছেন, সুচিত্রা সেন পাশে না থাকলে তিনি কখনও উত্তমকুমার হতেন না। অন্যদিকে বাংলা এমনকি হিন্দি ছবিতেও অন্যান্য নায়কদের সঙ্গে সুচিত্রা সেনের জুটি তুলনামূলকভাবে কম সাফল্য পেয়েছিল। স্বর্ণযুগ বার বার রুপোলি পর্দায় ফিরে পেতে চেয়েছে উত্তম সুচিত্রাকেই।

উত্তম-সুচিত্রা জুটির প্রথম হিট ছবি ‘সাড়ে চুয়াত্তর’। অবাক করার মত ঘটনা, এই ছবিতে তাঁরা কেউই প্রধান চরিত্রে অভিনয় করেননি। এমনকি পোস্টারে তাঁদের কোনও ছবিও ছিল না। কিন্তু হাসির সেই ছবিতেও দর্শকদের নজর কেড়েছিল উত্তম-সুচিত্রার রসায়ন। আর তারপর.. কিংবদন্তি হয়ে ওঠার ইতিহাস, যার সাক্ষী ছিল কয়েক দশকের রুপোলি পর্দা।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget