এক্সপ্লোর

Varanashi Junction: অচেনা বেশে নজর কাড়লেন অমৃতা, মার্চ মাসেই মুক্তি পাবে 'বারাণসী জংশন'

Varanashi Junction Poster: ঘটনার সূত্রপাত একটি ইউটিউব ব্লগার যুবকের আকস্মিক নিখোঁজ হওয়া ও এক মহিলা সাংবাদিকের তাঁকে শনাক্তকরণকে কেন্দ্র করে।

কলকাতা: কাঁধ ছোঁয়া চুল, গলায় মাফলার, চাপা জ্যাকেট আর জিন্স... অচেনা রূপে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chatterjee)। মুক্তি পেল 'বারাণসী জংশন' (Varanashi Junction)-এর পোস্টার। অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এবার পূণ্যভূমিতে গা ছমছমে গল্প! 

বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল একটি রোমহর্ষক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। নাম 'বারাণসী জংশন'। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন নতুন থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'বারাণসী জংশন'। মুক্তি পাবে 'ক্লিক' প্ল্যাটফর্মে, মার্চ মাসে। এই সিরিজের বিশেষত্ব গোটাটাই শ্যুট করা হয়েছে মোবাইল ফোনে। বলিউডে ইতিমধ্যেই এই এক্সপেরিমেন্ট করে ফেলেছেন বিশাল ভরদ্বাজ ও সঞ্জয় লীলা ভংশালী। দ্রুত গতির এই কাহিনির পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা। প্রত্যেক আনাচে কানাচে যেন বিপদমুখী মরণের ফাঁদ।

আরও পড়ুন: Zeenat Aman: আবারও 'নিষিদ্ধ' বিষয় নিয়ে প্রকাশ্য়ে আসছেন জিনাত! তুঙ্গে জল্পনা

ঘটনার সূত্রপাত একটি ইউটিউব ব্লগার যুবকের আকস্মিক নিখোঁজ হওয়া ও এক মহিলা সাংবাদিকের তাঁকে শনাক্তকরণকে কেন্দ্র করে। সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সেই সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হয়। স্বেচ্ছায় অনুসন্ধানের সূত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই সে বুঝতে পারে যে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু। সে এও বুঝতে পারে যে তার অজ্ঞাতেই তার প্রত্যেক পদক্ষেপের ওপর নজরদারি করা হচ্ছে। এমন কী এই শহরে বিশ্বাসযোগ্য বলে সে কাউকেই খুঁজে পায় না। ক্রমে তার সামনে ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। সে কি চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে টানটান থ্রিলার 'বারাণসী জংশন'-এ। সিরিজের কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিজেই।                                                                                                                     

অভিনয়ে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে। আজ মুক্তি পেয়েছে এই ছবির টিজার। টান টান রোমাঞ্চ গল্পের বাঁকে বাঁকে রয়েছে ঘটনার ঘনঘটাও।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! বিপরীতে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! বিপরীতে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget