এক্সপ্লোর

'Bawaal': অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল', কবে?

OTT Release: এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। এই ছবি প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে।

নয়াদিল্লি: জল্পনা হল সত্যি। জাহ্নবী কপূর (Jahnvi Kapoor) ও বরুণ ধবন (Varun Dhawan) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) 'বাওয়াল' (Bawaal) মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে এই ছবি। 

অ্যামজন প্রাইমে মুক্তি পাবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল'

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ব্যানার 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা 'আর্থস্কাই পিকচার্স'-এর সহযোগিতায় তৈরি হচ্ছে প্রেম কাহিনি 'বাওয়াল'। এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। এই ছবি প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসে মুক্তি পাবে এই ছবি।

সোমবার ছবির পোস্টার শেয়ার করে নির্মাতাদের তরফে এই খবর দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, 'বদলাবে সকলের মনের অবস্থা কারণ দুনিয়ায় হতে চলেছে বাওয়াল এই জুলাই মাসে...।' গোটা বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি পাবে এই ছবি। এই ছবির পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

সপ্তাহখানেক আগেই শোনা যায় ওটিটিতে মুক্তি পাবে 'বাওয়াল'। যদিও তখন কোনও প্ল্যাটফর্মের নাম নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি। 'দঙ্গল' খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। একাধিক সূত্র মারফত খবর মেলে তখন, এই ছবির বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত আদ্যন্ত কমার্শিয়াল মশলা মনোরঞ্জক ছবির মতো এই ছবির বিষয় নয়। ফলে সূত্রের খবর, ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এই ছবি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

এর আগে ৭ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল 'বাওয়াল' ছবির। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র মারফৎ খবর, ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ছবির পোস্ট প্রোডাকশন এখনও বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর টাটকা জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Swarup Biswas: গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
Swarup Biswas Arrest: কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!
কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget