এক্সপ্লোর

Varun-Natasha Honeymoon: বরুণ-নাতাশার বিয়ে সম্পন্ন, মধুচন্দ্রিমায় যাচ্ছেন তুরস্কে

Varun-Natasha Wedding: সবাই নবদম্পতিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

মুম্বই: আজ দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করলেন বলিউড তারকা বরুণ ধবন। মহারাষ্ট্রের আলিবাগে একটি বিচ রিসর্টে তাঁদের বিয়ের আসর বসেছে। গতকালই সেখানে পৌঁছে যান বরুণ। মেহেন্দি, সঙ্গীত অনুষ্ঠানের পর আজ হল বিয়ে। আজ সন্ধে ৬টা থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। গত বছরই বিয়ের পরিকল্পনা করেছিলেন বরুণ ও নাতাশা। কিন্তু করোনা অতিমারী ও লকডাউনের জেরে তাঁদের সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয়। অবশেষে আজ চারহাত এক হল। হিন্দু মতেই বিয়ে করেছেন তাঁরা। করোনা সতর্কতা মেনেই আয়োজন করা হয় যাবতীয় অনুষ্ঠান। দুই পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরাই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। দুই পরিবার মিলিয়ে আমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ৪০। তবে কয়েকজন বলিউড তারকাকেও দেখা যায়। তাঁদের অন্যতম কর্ণ জোহর। কয়েকদিন পর মুম্বইয়ে বলিউডের ঘনিষ্ঠদের জন্য বিশেষ রিসেপশনের আয়োজন করবেন বরুণ। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে এমনই জানা গিয়েছে। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য তুরস্কে যাচ্ছেন বরুণ ও নাতাশা। তাঁরা ইস্তানবুলের দ্য সিরাগান প্যালেসে থাকবেন বলে জানা গিয়েছে। অতীতে আরও অনেক তারকাই সেখানে গিয়ে থেকেছেন। এবার বরুণ-নাতাশাও সেখানে যাচ্ছেন। এর আগে শোনা যাচ্ছিল, শ্যুটিংয়ের ব্যস্ততার জন্য হয়তো এখনই মধুচন্দ্রিমায় যেতে পারবেন না বরুণ। তবে এখন জানা গিয়েছে, তিনি মধুচন্দ্রিমায় যাচ্ছেন। আজ দুপুরে বরুণের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছন কর্ণ। তাঁর পাশাপাশি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মণীশ মালহোত্র, শশাঙ্ক খৈতান ও কুণাল কোহলি। বরুণের এক অনুরাগী ৯৬টি ছবি এঁকে উপহার দেওয়ার জন্য মুম্বই থেকে আলিবাগ পৌঁছন। এর আগেও তিনি বরুণকে ২৬টি ছবি উপহার দেন। ৭ বছর ধরে তিনি বরুণের এতগুলি ছবি এঁকেছেন বলে জানা গিয়েছে। এটাই এ বছরের প্রথম তারকাখচিত বিয়ের অনুষ্ঠান। বরুণের বিয়ে নিয়ে বলিউডে জোর আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়াতেও চর্চা হচ্ছে। বরুণের বিয়ে হয়ে যাওয়ায় অনেক তরুণীরই হৃদয় ভেঙে গিয়েছে। তবে সবাই নবদম্পতিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। বরুণকে সম্প্রতি পর্দায় দেখা গিয়েছে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সারা আলি খান। এরপর কিয়ারা আডবাণীর বিপরীতে ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুণকে। এই ছবিতে নীতু কপূর ও অনিল কপূরকেও অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget