এক্সপ্লোর

Bashabdutta: প্রথমবার ওয়েব সিরিজে বাসবদত্তা-রেজওয়ান, আসছে 'শক্তিরূপেণ'

Web Series: এই সিরিজে, চরিত্রের লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ। ফেব্রুয়ারি মাস থেকেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের। বরুণ বিশ্বাসের ঘটনার স্মৃতি এই ওয়েব সিরিজ উস্কে দেবে বলেই জানিয়েছেন পরিচালক

কলকাতা: নতুন ওয়েব সিরিজে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee) ও রেজওয়ান (Rezwan)। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে (Klikk OTT Platform)-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ, 'শক্তিরূপেণ'। সত্যঘটনা অবলম্বনে এই কাহিনীর চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনায় দায়িত্বে রয়েছেন সুরজিৎ মুখোপাধ্যায় (সাহেব)। 

এই সিরিজে, চরিত্রের লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ। ফেব্রুয়ারি মাস থেকেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের। বরুণ বিশ্বাসের ঘটনার স্মৃতি এই ওয়েব সিরিজ উস্কে দেবে বলেই জানিয়েছেন পরিচালক। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রাজনৈতিক বিষয় ও সামগ্রিক বর্তমান পরিস্থিতির কথা। 

এই সিরিজে বাসবদত্তার চরিত্রের নাম হয়েছে দময়ন্তী। মূখ্যচরিত্রে দেখা যাবে তাঁকেই। অন্যদিকে, এই প্রথম ওয়েব প্ল্যাটফর্মে একটা কাজ করল রিজওয়ান। ছোটপর্দায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তবে এবার ওয়েব সিরিজে তাঁক চরিত্র নিয়ে অবশ্যই দর্শকদের প্রত্যাশা রয়েছে। বাসবদত্তাও কাজ করছেন একটি ধারাবাহিকে। বাসবদত্তাকে এর আগে বড়পর্দায় কাজ করতে দেখা গেলেও, ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে। ফলে, প্রেমের গল্প না হলেও এই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে মানুষের উৎসাহ রয়েছে। 

বাসবদত্তা ও রিজওয়ান ছাড়াও এই সিরিজের মুখ্যচরিত্রে রয়েছেন, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বর্ণকমল ,অঙ্কুর রায়,  রানা মুখোপাধ্যায়, সৌমেন দত্ত ও অন্যান্যরা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। স্কাইপ্যান কমিউনিকেসন্সের প্রযোজনায় মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার তবে তাতে কোনও চরিত্র নেই। এক নারী কেবল নিজের মুখ আড়াল করে বসে রয়েছে। ধর্ষণ, খুন এবং বিভিন্ন অপরাধের মমতো গুরুত্বপূর্ণ বিষয়তে তুলে ধরা হবে এই ছবিতে। পরিচালক বলছেন, 'দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন মাধ্যমে কাজ করেছি আমি। তবে অম্লানের কাছে এই গল্পটা শুনে মনে হয়েছিল, এমন গল্প ওয়েব সিরিজে তুলে ধরা প্রয়োজন। সেই কারণেই এই ওয়েব সিরিজ বানানো। আশা করি মানুষের ভাল লাগবে। 

কাজটি নিয়ে বাসবদত্তা বলছেন, 'গল্পটা শুনেই মনে হয়েছিল, এই কাজটা আমার করা প্রয়োজন। আমার চরিত্রটা এক প্রতিবাদী নারীর। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, প্রতিবাদ করাটাই শেখা উচিত। ভবিষ্যতে আমার মেয়েকেও সেই শিক্ষাই দেব।

আরও পড়ুন: Yuvraj Singh: দীপিকা থেকে নেহা-রিয়া, পাঁচ নায়িকার সঙ্গে যুবরাজের প্রেমকাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget