এক্সপ্লোর

Casting Couch Allegations: ‘৫০০০০ থেকে ২ লক্ষ টাকা রেট’, কাস্টিং কাউচে নাম জড়াল অভিনেতা বিজয় সেতুপতির, ঠিক কী অভিযোগ?

Vijay Sethupathi Casting Couch Allegations: বিজয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন Ramya Mohan নামের এক তরুণী।

নয়াদিল্লি: এবার কাস্টিং কাউচের অভিযোগ উঠল দক্ষিণের অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে। বছরের পর বছর নিজের ইচ্ছে মতো মেয়েদের ব্যবহার করে গিয়েছেন বিজয়। বিজয়ের হাতে পড়ে এক মেয়েকে রিহ্যাবে পর্যন্ত যেতে হয়েছে বলে অভিযোগ। বিজয়ের বিরুদ্ধে এই অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজয়। ( Vijay Sethupathi Casting Couch Allegations)

বিজয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন Ramya Mohan নামের এক তরুণী। তাঁর দাবি, বিজয়কে তাঁর অনুরাগীরা মাথায় তুলে রেখেছেন। দেবতা রূপে তাঁর পুজো করা হয়। কিন্তু বাস্তবে বিজয় মহিলাদের নিজের ইচ্ছেমতো ব্য়বহার করেন। বছরের পর বছর এক মহিলাকে ব্য়বহার করেছিলেন তিনি। সেই মহিলা এখন রিহ্যাবে রয়েছেন।  (Casting Couch Allegations)


Casting Couch Allegations: ‘৫০০০০ থেকে ২ লক্ষ টাকা রেট’, কাস্টিং কাউচে নাম জড়াল অভিনেতা বিজয় সেতুপতির, ঠিক কী অভিযোগ?

সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেই বিজয়ের বিরুদ্ধে মুখ খোলেন ওই তরুণী। তিনি লেখেন, ‘ক্যারাভান ফেভার্সের জন্য ২ লক্ষ টাকার প্রস্তাব দেন বিজয় সেতুপতি, ড্রাইভে যেতে ৫০ হাজার, অথচ সোশ্যাল মিডিয়ায় ওঁর আচরণ সন্তের মতো। বছরের পর বছর (এক তরুণীকে) ব্যবহার করে গিয়েছেন উনি। একটি মাত্র ঘটনা নয়। অথচ এমন পুরুষদের পুজো করা হয়। মাদক এবং যৌনতার এই কুচক্র সক্রিয়। মোটেই উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়’। 

বিজয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকেই। Ramya Mohan জবাবে লেখেন, ‘ভাবলে অবাক হই যে কিছু অসংবেদনশীল লোকজন খবরের সূত্র নিয়ে প্রশ্ন তোলেন, নির্যাতিতাকে দোষারোপ করেন। কিছুতেই সত্য মানতে চান না। (ওই তরুণীর) পরিবারও ডায়েরি ও ফোনের চ্যাট দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল’।

দক্ষিণের ছবি যাঁরা দেখেন, তাঁদের কাছে বিজয় অত্যন্ত পরিচিত এক মুখ। গত কয়েক বছরে বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে গোটা দেশেই নিজের পরিচিতি গড়ে তুলতে সফল হয়েছেন তিনি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, স্ত্রী-সন্তান নিয়ে সংসার করা বিজয়ের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে স্তম্ভিত তাঁর অনুরাগীরা। 

বিজয়ের বিরুদ্ধে পোস্ট করেও পরে সেটি মুছে দেন Ramya Mohan. তিনি লেখেন, ‘হতাশা থেকে ওই পোস্ট করেছিলাম আমি। ভাবিনি এত প্রতিক্রিয়া পাব। বহু লোক এখন তথ্য জানতে চাইছেন। (নির্যাতিতার) গোপনীয়তা এবং তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে পোস্টটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলান আমি’। এত মারাত্মক অভিযোগ নিয়ে বিজয় কী প্রতিক্রিয়া জানান, সেদিকেই তাকিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। সেই মতো জবাবও দিয়েছেন বিজয়।

অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন বিজয়। তিনি বলেন, "আমাকে যাঁরা চেনেন, তাঁরা এসব দেখে হাসবেন। আমিও নিজেকে চিনি। এই ধরনের নোংরা অভিযোগ আমাকে দুঃখ দেয় না। আমার পরিবার, ঘনিষ্ঠরা আহত, কিন্তু আমি ওঁদের বলি, 'এসব মাথা থেকে বের করে দাও। গুরুত্ব পেতে এমন করছেন ওই মহিলা। কয়েক মিনিটের প্রচার পেয়েছেন, উপভোগ করতে দাও'।" ওই তরুণীর বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনের আওতায় মামলাও করেছেন বিজয়। তাঁর বক্তব্য়, "দীর্ঘ সাত বছর এই ধরনের কানাঘুষো শুনতে হয়েছে আমাকে। এই ধরনের আক্রমণ আমাকে কখনও প্রভাবিত করেনি, করবেও না।" এটা তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলেও অভিযোগ করেন বিজয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget