এক্সপ্লোর

Jawan: শাহরুখের 'জওয়ান' ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে এই সুপারস্টারকে

Shah Rukh Khan: কিছুদিন আগেই কিং খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্টার ও টিজার শেয়ার করেন। ফার্স্ট লুকে দেখা যায় মুখে ব্যান্ডেজ বাঁধা রয়েছে শাহরুখ খানের।

মুম্বই: শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান'কে (Jawan) কেন্দ্র করে প্রতি নিয়তই উচ্ছ্বাস বাড়ছে। পরিচালক অ্যাটলির এই ছবি মুক্তি পাবে আগামী বছর। কিন্তু ইতিমধ্যেই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। চলতি বছরের শুরুর দিকেই জানা যায় অ্যাটলির পরিচালনায় ছবিতে অভিনয় করতে চলেছেন কিং খান। কিন্তু তখনও পর্যন্ত কোনও অফিশিয়ালি ঘোষণা হয়নি। কিছুদিন আগেই কিং খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্টার ও টিজার শেয়ার করেন। ফার্স্ট লুকে দেখা যায় মুখে ব্যান্ডেজ বাঁধা রয়েছে শাহরুখ খানের। আজ জানা গেল এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কাকে।

আরও পড়ুন - Karan Johar: এই কাজে অক্ষম তিনি, এতদিনে নিজের গোপন কথা জানালেন কর্ণ জোহর

দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। বিপরীতে দেখা যায় দুই নায়িকাকে। অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে কিং খানের 'জিরো' বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। তারপর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। অবশেষে ফিরতে চলেছেন তিনি। কিন্তু যেহেতু তাঁর নাম শাহরুখ খান, তাই তাঁর কামব্যাককে কেন্দ্র করে দর্শক ও অনুরাগীদের উন্মাদনা বেশি থাকবে এটাই স্বাভাবিক। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির ঘোষণা করেছেন শাহরুখ খান। উত্তেজনা বাড়াচ্ছে তাঁর আগামী ছবি 'জওয়ান'। জানা গিয়েছে, এই ছবি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালায়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

'জওয়ান' ছবিতে খলনায়কের ভূমিকায় কে?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, শাহরুখ খানের 'জওয়ান' ছবিতে খলনায়কের চরিত্রে থাকতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি (Vijay Setupathi)। মুম্বইয়ে এসে শীঘ্রই এই ছবির শ্যুটিংয়ে যোগ দিতে চলেছেন তিনি। এর আগে এই ছবির ভিলেনের চরিত্রের জন্য প্রস্তাব যায় রানা ডগ্গুবাটির কাছে। কিন্তু তাঁর হাতে একাধিক ছবির কাজ থাকার কারণে তিনি করতে পারছেন না বলে জানা যায়। প্রসঙ্গত, পরিচালক অ্যাটলির 'জওয়ান' ছবিতে থাকতে চলেছেন নয়নতারাও। তিনিও দক্ষিণের জনপ্রিয় নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে দেখা যায় বিজয় সেতুপতির প্রশংসায় পঞ্চমুখ কিং খান। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget