এক্সপ্লোর

চিনে স্বপ্নের দৌড় থামল ‘দঙ্গল’-এর: দেখুন-আমিরকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য সেদেশের অনুরাগীদের

মুম্বই: আমির খানের ফ্যান না হলেও এই ভিডিও আপনাকে মুগ্ধ করবে। আমির খানের ‘দঙ্গল’ সিনেমা দেশের মতো বিদেশেও সাড়া ফেলেছে। চিনে তো রেকর্ড ব্যবসা করেছে এই সিনেমা। চিনে ‘দঙ্গল’-এর স্বপ্নের দৌড় শেষ হয়েছে। সে দেশের সিনেমা হলের পর্দায় আর দেখানো হচ্ছে না কুস্তিগীর মহাবীর ফোগতের জীবন অবলম্বনে তৈরি এই ছবি। কিন্তু চিনা সিনেপ্রেমীদের মন কেড়ে নিয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের এই সিনেমা। তাই হিন্দি সিনেমার তারকাকে মন ছুঁয়ে যাওয়া একটি ভিডিও-র মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন চিনা অনুরাগীরা। চিনের আমির খান ফ্যান ক্লাব শ্রদ্ধার্ঘ হিসেবে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদেরকে আমির খান ও তাঁর ‘দঙ্গল’- কন্যা ফতিমা সানা শেখ, সান্য মালহোত্রর অনুকরণে কুস্তির প্যাঁচ কষতে দেখা গিয়েছে। এছাড়াও সিনেমার কয়েকটি সেরা দৃশ্যের অনুকরণও করেছেন তাঁরা। এই ভিডিও তৈরি করতে আমির খান ফ্যান ক্লাবের এক সপ্তাহ সময় লেগেছে। দুদিন সময় লেগেছে শ্যুটিংয়ে। বলিউডের কোনও সিনেমা হিসেবে চিনে ব্যবসার ক্ষেত্রে রেকর্ড গড়েছে ‘দঙ্গল’। সারা বিশ্বে ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ১৮৬৪ কোটি টাকা। সিনেমার মোট আয়ের একটা ভালো অঙ্ক এসেছে চিন থেকে। চিনের প্রথমসারির ব্যক্তিত্বরা সিনেমার প্রশংসায় পঞ্চমুখ। সেই তালিকায় রয়েছেন প্রেসিডেন্ট জিনপিং-ও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি জানিয়েছিলেন যে, তিনি ‘দঙ্গল’ দেখেছেন।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget