এক্সপ্লোর

Amir Khan: মুম্বইয়ের রাস্তায় বস্তা পরে 'গুহামানব' হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমির? প্রকাশ্যে আসল সত্যিটা

Aamir Khan News: দ্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আরও একটি ভিডিও। সেটি হল আমির খানের একটি রূপটানের ভিডিও

কলকাতা: মুম্বইয়ের রাস্তায় নাকি কেবল একটা বস্তা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমির খান (Amir Khan)! কোথাও কোনও নিরাপত্তারক্ষী নেই.. একাই ঘুরে বেড়াচ্ছেন, মানসিক ভারসাম্যহীনের মতো ব্যবহার করছেন.. কী হয়েছে তাঁর? সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে তোলপাড়। কী হয়েছে অভিনেতার? তাঁর পরণে জড়ানো একটি বস্তা। তাঁকে 'কেভম্যান' বলে উল্লেখ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অনেকেই দেখে মনে করছেন, এই ব্যক্তিই আসলে আমির খান। সত্যিটা কী? 

সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আরও একটি ভিডিও। সেটি হল আমির খানের একটি রূপটানের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে বদলে যাচ্ছে তাঁর লুক। লাগানো হচ্ছে দাড়ি, মোটা ভ্রু। অনেকেই মনে করছেন, এই দুটি ভিডিও একই ভিডিওর অংশ। আমির খান রূপটান নিয়েই ঘুরে বেড়াচ্ছেন মুম্বইয়ের অন্ধেরি-র রাস্তায়। তবে, প্রকাশ্যে এসেছে আসল কথাটা। মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়ানো সেই কেভম্যান আসলে আমির খান নন। আমির খানের যে লুকটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তা একটি বিজ্ঞাপনী জন্য। সেই কারণেই শ্যুটিং করার জন্য এই লুক তৈরি করেছিলেন তিনি। তবে সেই লুক নিয়ে তিনি রাস্তায় ঘুরে বেড়াননি। মুম্বইতে রাস্তায় যাঁকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে, তিনি আমির খান নয়। আমির খানের টিম থেকে বারণ করা হয়েছে না জেনে এরকম ভুল খবর না ছড়াতে।

অন্যদিকে, সদ্য শোনা যাচ্ছে, তৃতীয়বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। কিছুদিন আগেই 'দঙ্গল' ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেম করছেন। আর সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এখন জানা যাচ্ছে, ফতিমা সানা শেখ নন, আমিরের মনের মানুষ অন্য কেউ। ইতিমধ্যেই নাকি সেই নারী আমিরের পরিবারের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন। আমিরের সেই প্রেমিকা নাকি বেঙ্গালুরু নিবাসী। তবে এখনও জনসমক্ষে প্রেমিকাকে আনতে চান না আমির খান বা তাঁর পরিবার। সেই কারণেই এ নিয়ে মুখ খুলতে চান না তাঁরা। ফিল্মফেয়ার সূত্রের খবর, ফের প্রেমে পড়েছেন  ৫৯ বছর বয়সী এই অভিনেতা। 

এর আগে অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমিরের।  ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দুস্তান’ -এ অভিনয় করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আইরার বাগদানের সময়ও হাজির থেকেছিলেন ফতিমা। সারাদিন আনন্দ করেছিলেন। তবে ইরার বিয়ের সময় দেখা যায়নি ফতিমা সানা শেখকে। আর সেখান থেকেই অনেকে আন্দাজ করে নিয়েছিলেন আর সম্পর্ক নেই ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের। আর এবার, নতুন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন আমিরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget