এক্সপ্লোর

Viral Video: বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় 'রিমঝিম গিরে শাওন' গানের পুনর্নির্মাণ বৃদ্ধ দম্পতির, ভাইরাল ভিডিও

'Rimjhim Gire Saawan': অমিতাভ বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়ের জনপ্রিয় ছবি 'মঞ্জিল'-এর ততোধিক জনপ্রিয় গান 'রিমঝিম গিরে শাওন'। রাহুল দেব বর্মনের সঙ্গীত পরিচালনায়, কিশোর কুমারের কণ্ঠে এই গান আজও যেন নতুন।

নয়াদিল্লি: বলিউডের গানে (Bollywood Songs) মজেননি এমন ভারতীয় সিনেপ্রেমী খুব কমই আছেন। যে কোনও ঋতু হোক, যে কোনও অনুষ্ঠান-উৎসব, বিয়েবাড়ি বা ঘুরতে যাওয়ার সময় রাস্তায় গান শোনা, বলিউড আছে সর্বত্রই। বিভিন্ন সময়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে, শ্রোতাদের পছন্দ অনুসারে বদলেছে বলিউড গানের ধরন, এ কথা যেমন ঠিক, তেমনই এটাও ঠিক যে বলিউডের পুরনো দিনের (old classics) গান কোথাও না কোথাও আমাদের সকলের মনে স্থান করে রয়েছে। বাবা-মায়ের কাছ থেকে শোনা সেই সমস্ত গান যেন পুরনো হয়েও পুরনো হয় না। আজও সেই সব গান মোহিত করে শ্রোতাদের। তেমনই একটি গান 'রিমঝিম গিরে শাওন' ('Rimjhum Gire Saawan')। আর এই গানের দৃশ্যই পুনর্নির্মাণ (recreate the song) করে ভাইরাল এক বৃদ্ধ দম্পতি। কীরকম ব্যাপারটা?

'রিমঝিম গিরে শাওন' গানের পুনর্নির্মাণ, ভাইরাল দম্পতির ভিডিও

অমিতাভ বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়ের জনপ্রিয় ছবি 'মঞ্জিল'-এর ততোধিক জনপ্রিয় গান 'রিমঝিম গিরে শাওন'। রাহুল দেব বর্মনের সঙ্গীত পরিচালনায়, কিশোর কুমারের কণ্ঠে এই গান বৃষ্টিভেজা দিনে উদাসী মনে আলাদাই দোলা দিয়ে যায়। 

মজার বিষয়, বাড়ি বসে এই গান শুনে সময় কাটাননি এক বৃদ্ধ দম্পতি। মুম্বইয়ে ঢুকে গেছে বর্ষা। আর সেই ঝমঝমে বৃষ্টির মাঝেই বেরিয়ে পড়েছেন রিয়েল লাইফ অমিতাভ-মৌসুমী জুটি। এই বৃদ্ধ দম্পতিকে দেখা গেল ছবির দৃশ্যায়ন মুম্বইয়ের যে যে রাস্তা ধরে হয়েছিল, সেখানেই পৌঁছে গেছেন। নেপথ্যে বাজছে 'রিমঝিম গিরে শাওন'। ছবিতে নায়ক-নায়িকার পোশাকের সঙ্গে সমতা রেখে মহিলার পরনে দেখা গেল সবুজ শিফন শাড়ি, ভদ্রলোকের পরনে স্যুট। হাতে হাত ধরে বৃষ্টিতে হাঁটতে দেখা গেল তাঁদের। শহরের রাস্তায় হেঁটে বেশ মজাও পাচ্ছেন তাঁরা, তা তাঁদের অভিব্যক্তিতেই স্পষ্ট। স্বভাবতই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

একাধিক নেটিজেন এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রায়ই একাধিক ভাইরাল ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেন আনন্দ মাহিন্দ্রা। তিনি এই ভিডিও পোস্ট করেছেন। লিখেছেন, 'এটি ন্যায়সঙ্গতভাবে ভাইরাল হচ্ছে। এক বৃদ্ধ দম্পতি জনপ্রিয় গান 'রিমঝিম গিরে শাওন' গানটি পুনর্নির্মাণ করলেন আসল ছবির শ্যুটিং হওয়া মুম্বইয়ের একই লোকেশনে। আমি ওঁদের শুভেচ্ছা জানাই। ওঁরা আমাদের বলছেন যদি নিজেদের চিন্তাভাবনার বাঁধন ছাড়িয়ে দেন, তাহলে জীবনকে যেমন সুন্দর দেখতে চান তেমনই হবে...!'

 

আরও পড়ুন: Health Tips: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'

এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। দম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন সকলে। অনেকেই প্রশংসা করেছেন সেই ব্যক্তিরও যিনি এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন। প্রসঙ্গত, বাসু চট্টোপাধ্যায় পরিচালিত 'মঞ্জিল' মুক্তি পায় ১৯৭৯ সালে। প্রেক্ষাগৃহে হিট হয় এই ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে কেন থানায় অভিযোগ দায়ের? কী বলছেন অভিযোগ দায়ের করা আইনজীবী
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে কেন থানায় অভিযোগ দায়ের? কী বলছেন অভিযোগ দায়ের করা আইনজীবী
Parambrata Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের, ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি' দেওয়ার অভিযোগ
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের, ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি' দেওয়ার অভিযোগ
Parambrata Swastika: “পরমব্রতর 'উস্কানি' মূলক ট্যুইটের পরেই অভিজিৎ খুন” ! বিস্ফোরক অভিযোগ BJP বিধায়ক তরুণজ্যোতির, কাঠগড়ায় তুললেন স্বস্তিকাকেও
“পরমব্রতর 'উস্কানি' মূলক ট্যুইটের পরেই অভিজিৎ খুন” ! বিস্ফোরক অভিযোগ BJP বিধায়ক তরুণজ্যোতির, কাঠগড়ায় তুললেন স্বস্তিকাকেও
Tollywood News : 'তোমার মা-কে কি লাওয়ারিস লাশ হিসাবে পোড়াবে ? দাদা জিজ্ঞাসা করছে', স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলল টালিগঞ্জ স্টুডিওপাড়া
'তোমার মা-কে কি লাওয়ারিস লাশ হিসাবে পোড়াবে ? দাদা জিজ্ঞাসা করছে', স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলল টালিগঞ্জ স্টুডিওপাড়া

ভিডিও

South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP X Handle Withheld: ‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
Cockroach Janta Party Surpasses BJP: ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
Embed widget