এক্সপ্লোর

Vivek Agnihotri Update: হুমকির মুখে ছাড়লেন ট্যুইটার, 'নেতিবাচক পরিস্থিতি' এড়াতে সিদ্ধান্ত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

Vivek Agnihotri Update: 'যারা হুমকি দেয়, তারা আপনার বাচ্চাদেরও ইনস্টাগ্রামের মাধ্যমে জানে। ট্যুইটারকে যখন সংগঠিত রাজনৈতিক, ধর্মীয় দলগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন তার মোকাবিলা কঠিন হয়ে পড়ে।'

কলকাতা: পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) সম্প্রতি তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডল কিছুদিনের জন্য নিষ্ক্রিয় (deactivate) করেছেন। কারণ হিসেবে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়া তাঁর রোজকার জীবনে নেতিবাচকতা নিয়ে আসছে। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, 'গত কয়েক দিন ধরে, কুৎসিত হুমকির পরিমাণ অনেকটা তীব্র হয়ে উঠেছে। আমি বুঝতে পারছি আমার ছবির রিলিজের সময় হয়ে এসেছে, আমি সে সব সামলাতে পারি। এছাড়া আমি সম্প্রতি বোরখা ইস্যুতে কথা বলেছি। তারপর একইসঙ্গে একটি ভিডিওও করেছি যা আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি।' চলতি বছরে মুক্তি পেতে চলেছে তাঁর 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)।

৪৮ বছর বয়সী পরিচালক যিনি 'দ্য তাসকেন্ত ফাইলস' (২০১৯)-এর মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন, তিনি আরও বলেন, 'এটি কুৎসিত আকার ধারণ করেছে। এটি আমার জন্য মানসিক চাপ তৈরি করেছিল, তাই আমি ভেবেছিলাম আমাকে কয়েক দিনের জন্য ছুটি দেওয়া হোক, আমি কেবল সিনেমায় ফোকাস করতে চেয়েছিলাম। এই সব ঘটনা উদ্বেগ তৈরি করে। যদি আক্রমণ শুধু আমাকে করা হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি তা আমার সন্তান এবং পরিবারের কাছে আসে! ফলে এটাই আমার কাছে সেরা পদক্ষেপ বলে মনে হয়েছে।'

তাঁর মতে আরও বেদনাদায়ক হল তারকাদের সম্পর্কে প্রায় প্রতিটি তথ্য ইন্টারনেটে পাওয়া যায়, যা তাঁদের আরও দুর্বল করে তোলে।

আরও পড়ুন: Gangubai Kathiawadi Update: 'কাঠিয়াওয়াড়ি সম্প্রদায়ের অপমান', কামাথিপুরা নিয়েও বিতর্ক, ফের আইনি জটে গঙ্গুবাঈ

পরিচালকের কথায়, 'যারা হুমকি দেয়, তারা আপনার বাচ্চাদেরও ইনস্টাগ্রামের মাধ্যমে জানে'। 'আমি সোশ্যাল মিডিয়াতে বেশ পাকাপোক্ত হয়েছি, আমি এখানে দীর্ঘকাল ধরে আছি, আমি যে কোনও ধরণের বিরোধিতা এবং গালাগালিও সহ্য করতে পারি। কিন্তু ট্যুইটারকে যখন সংগঠিত রাজনৈতিক বা ধর্মীয় দলগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন তার মোকাবিলা কঠিন হয়ে পড়ে। আমি নিশ্চিত যে ৬০ থেকে ৭০ শতাংশ এর মধ্যে যন্ত্র চালিত, তাই হয়তো নিজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলে তারা কয়েকদিন পরে কম সক্রিয় হবে।'

তবে সোশ্যাল মিডিয়ায় ফিরছেন কবে? পরিচালকের কথায়, 'আমি খুব সুখী মানুষ এবং আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি। আমাকে আমার ছন্দে ফিরতে হবে। এটা কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে ভাবতে হবে। এই সব হুমকি খুব গুরুতর ছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget