এক্সপ্লোর

‘কেশরী’র ‘তেরি মিট্টি’ গানটি রেকর্ড করলেন পরিণীতি চোপড়া, শুনে নিন!

‘কেশরী’র সাফল্য পরিণীতি সেলিব্রেট করলেন বেশ অভিনব উপায়ে। ছবির ‘তেরি মিট্টি’ গানটি ইতিমধ্যেই বেশ হিট। সেই গানটিই নিজের গলায় রেকর্ড করলেন পরিণীতি। খুব শিগগিরিই গানটি শোনা যাবে।

নয়াদিল্লি: মুক্তির পর চার সপ্তাহ পেরিয়ে গেছে। তবুও হল ভরা দর্শক পাচ্ছে অক্ষয় কুমারের ‘কেশরী’। ইতিমধ্যেই ১৫০ কোটি ব্যবসা করে ফেলেছে ছবিটি। অক্ষয় কুমারের এই ছবি এখন মোট ১৫০.৯১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সম্প্রতি চলচ্চিত্র সমালেচক ও বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এই বিষয়ে একটি পোস্ট করেন টুইটারে। ছবির এই সাফল্যে বেশ খুশি পরিণীতি চোপড়া। ‘কেশরী’র এই সাফল্য পরিণীতি সেলিব্রেট করলেন বেশ অভিনব উপায়ে। ছবির ‘তেরি মিট্টি’ গানটি ইতিমধ্যেই বেশ হিট। সেই গানটিই নিজের গলায় রেকর্ড করলেন পরিণীতি। খুব শিগগিরিই গানটি শোনা যাবে। সোশ্যাল মিডিয়ায় গানটি রেকর্ডিং এর ছবি দিয়েছেন পরিণীতি। তিনি লিখেছেন, ‘১৫০ কোটির আনন্দ পালন করা যাক’। ১৮৯৭-এ সারগঢ়ির যুদ্ধের ওপর তৈরি হয়েছে ‘কেশরী’র চিত্রনাট্য। ব্রিটিশ ভারতে ২১ জন শিখ সেনার দলপতির ভূমিকায় দেখা গেছে অক্ষয়কে। ১০ হাজার আফগান দখলকারীর বিরুদ্ধে লড়াই করেন তিনি। সেই যুদ্ধের আবহে শোনা যাবে পরিণীতির গান। ছবিতে গানটি কোন প্রেক্ষাপটে রাখা হবে, বা ছবিতে নতুন করে পরিণীতির গলার গানটি ঢোকানো হবে কি না, তা নিয়ে ছবির নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি। পরিণীতি এর আগে ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে একটি গান গেয়েছিলেন-মানা কে হাম ইয়ার নেহি। শেয়ারও করেছিলেন টুইটারে। ‘তেরি মিট্টি’র মহিলা কণ্ঠে গাওয়া গানটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয় কুমারও।
এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। অনুরাগ সিংহ পরিচালিত এই ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় এবং কর্ণ জোহর। ‘গোল্ড’-এর পর ‘কেশরী’র মতো দেশাত্মবোধক ছবিতে ফের অক্ষয়ের অভিনয় মুগ্ধ করল দর্শককে।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget