এক্সপ্লোর

Huma Qureshi: বডি শেমিং নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন হুমা কুরেশি

বডি শেমিং সংক্রান্ত বিষয়ের উপর একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সেই ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই বডি শেমিং নিয়ে কথা বলেন হুমা।

মুম্বই: বলিউড অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi) সম্প্রতি কথা বললেন বডি শেমিং নিয়ে। অভিনয়ের জন্য প্রশংসিত হন হুমা। 'গ্যাংস অফ ওয়াসেপুর' থেকে 'বেলবটম', হুমা কুরেশির জনপ্রিয়তা নজরকাড়া। সম্প্রতি তিনিই মুখ খুললেন বডি শেমিং নিয়ে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ডবল এক্স এল' ছবিতে। এই ছবিতে স্থূলকায় একজন নারীকে কত কিছু সহ্য করতে হয়, সে সংক্রান্ত বিষয়ের উপর একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সেই ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই বডি শেমিং নিয়ে কথা বলেন হুমা।

শরীর নিয়ে কটাক্ষ প্রসঙ্গে হুমা কুরেশি-

সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমা কুরেশি বলেন, 'আমরা একজন মহিলার শরীরের দিকে দেখি আর তাকে নিয়ে নানারকম মন্তব্য করি। এতে সেই ব্যক্তির আত্মবিশ্বাসে আঘাত লাগে। আমরা এমনই একটি বিষয়ের উপর ছবি তৈরি করছি। যেখানে এই সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি এর মাধ্যমে আমরা একটা স্বাস্থ্যকর কথপোকথনও করতে পারব।'

অভিনেত্রী হিসেবে অনেকদিন আগেই বলিউডে পা রাখেন হুমা। এবার তাঁকে দেখা যাবে প্রযোজক হিসেবে। বি টাউনে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে হুমা কুরেশির। এই ছবি পরিচালনা করছেন সতরাম রমানি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল এবং মহৎ রাঘবেন্দ্রকে। শীঘ্রই এই ছবির মুক্তির দিন ঘোষণা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন - Raju Srivastava Health: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? স্বাস্থ্যের কি কোনও উন্নতি হল?

প্রসঙ্গত, বড়পর্দায় একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের পর হুমা পা রাখেন ওয়েব প্ল্যাটফর্মেও, 'লিলা' ও 'মহারানি'-এর হাত ধরে। বলিউডে তাঁর এযাবৎ যাত্রা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি কৃতজ্ঞ ও খুব খুশি। আমি মনে করি আমার এখনও অনেকটা সাফল্য অর্জন করা বাকি।' হুমা কুরেশি কেবল হিন্দি ছবিই নয়, মারাঠী, তামিল, মালয়ালাম ছবিতেও কাজ করেছেন। ইংরেজি ছবি 'ভাইসরয়েস হাউস'-এও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। হুমার সাবলীল অভিনয় ক্ষমতাই তাঁকে আট থেকে আশির পছন্দের তালিকায় এনেছে। কখনও 'ডি-ডে' ছবিতে জ়োয়ার চরিত্রে তো কখনও 'বদলাপুর' ছবিতে ঝিমলির ভূমিকায়, আবার কখনও 'জলি এলএলবি ২' ছবিতে পুষ্পা হয়ে নিজের অভিনয় ক্ষমতা দিয়ে তামাম দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget