এক্সপ্লোর

ত্রিকোণ প্রেমে জিতবে কে? 'চরিত্রহীন'-এর আকর্ষণ এবার স্বস্তিকা

টিজারেই নজর কেড়েছিল। আর এবার ট্রেলারে চমক দিল দেবালয় ভট্টাচার্যের চরিত্রহীন ৩। আসছে 'হইচই'-এর জনপ্রিয় এই ওয়েব সিরিজ 'চরিত্রহীন' সিজন ৩। নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সৌরভ চক্রবর্তী ছাড়াও এই সিজনের অন্যতম আকর্ষণ স্বস্তিকা মুখোপাধ্যায়।

কলকাতা: টিজারেই নজর কেড়েছিল। আর এবার ট্রেলারে চমক দিল দেবালয় ভট্টাচার্যের চরিত্রহীন ৩। আসছে 'হইচই'-এর জনপ্রিয় এই ওয়েব সিরিজ 'চরিত্রহীন' সিজন ৩। নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সৌরভ চক্রবর্তী ছাড়াও এই সিজনের অন্যতম আকর্ষণ স্বস্তিকা মুখোপাধ্যায়। রাবেয়া কিরণময়ীকে চেনে না। সে সতীশকে জানে। তার দৃঢ় বিশ্বাস, এই যে সতীশ যখন তখন কিরণময়ীকে দেখে পুরোটাই তার মনের অসুখ। সতীশ যাকে গভীর ভালবাসা বলে ভুল করে। রাবেয়া জানে, এক দিন তার তপ্ত ভালবাসার জোরে কিরণময়ীকে ভুলে যাবে সতীশ। কিন্তু কবে? আদৌ কি সেটা হবে? নাকি কিরণের স্মৃতির কাছে পরাজিত হবে ‘রাবেয়া’ ওরফে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রেম?
বুধবার মুক্তি পেয়েই এত গুলো প্রশ্নের মুখে দর্শকদের ফেলে দিয়েছে ‘হইচই’-এর ‘চরিত্রহীন ৩’ সিরিজের ট্রেলার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ তাঁর সময়ের প্রচণ্ড বিতর্কিত উপন্যাস। এই উপন্যাসকে এসভিএফ দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে একুশ শতকের মতো করে।
সিরিজের টিজারে এর আগে স্বস্তিকা ওরফে ‘রাবেয়া’-কে বলতে শোনা গিয়েছে প্রেমের নতুন সংজ্ঞা, ‘‘সব পাগলামির পিছনেই কারণ থাকে। আর সব প্রেমেই থাকে পাগলামি। না হলে তো পর্নোগ্রাফিই হয়ে যাবে।’’ তাঁর কথায়, ‘‘প্রেমে কারণ না থাকলে, এই কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।’’ দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাস।সৌরভই ‘সতীশ সেন’। ‘কিরণময়ী’র ভূমিকায় অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও আছেন মুমতাজ সরকার, সৌরভ চক্রবর্তী। গোটা ট্রেলার জুড়ে কিরণকে খুঁজে বেড়াল সতীশ সেন। শেষমেশ কী রয়ে গেল গল্পের শেষে? রাবেয়ার প্রেমের কাছে ফিকে হল কী কিরণের স্মৃতি? উত্তর দেবে 'চরিত্রহীন ৩'।  সতীশের বিশ্বাস, সে জানে, ‘যতক্ষণ এই পৃথিবীর বুকে সতীশ থাকবে তত বার কিরণময়ী ফিরে আসবে।’ আর রাবেয়া বলছে, ' এটা তোমার প্রেম, ভালোবাসা নয়। আর আমি এটা প্রমাণ করে দেব'। নিজের কেরিয়ারের সবচেয়ে ভালো সময়টা কাটাচ্ছেন স্বস্তিকা। ওয়েব সিরিজ থেকে রুপোলি পর্দা, টলিউড থেকে বলিউড, সব জায়গাতেই অবাধ যাতায়াত তাঁর। বাংলা এবং হিন্দি, মুক্তির অপেক্ষায় তাঁর দুটি ওয়েব সিরিজ। বাংলায় মুক্তি পাচ্ছে 'মোহ-মায়া'। অন্যদিকে হিন্দিতে মুক্তি পাচ্ছে 'ব্ল্যাক উইডোজ'।  এর আগে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ তাসের দেশ দর্শকদের মন ছুঁয়েছিল। অন্যদিকে সাড়া ফেলেছিল 'পাতাললোক'-এ তাঁর অভিনয়। একাধিক ছবির শ্যুটিং ও চলছে তাঁর।

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget