এক্সপ্লোর

Free OTT Platforms: বিনামূল্যেই হোক 'বিঞ্জ ওয়াচ'! ভারতে ফ্রি ওটিটি প্ল্যাটফর্ম কোনগুলি?

List of Free OTT Platforms: ধরুন, যদি এমন হয়, ওটিটি কনটেন্ট দেখার জন্য একটা টাকাও আপনাকে খরচ করতে হল না, তাহলে কেমন হবে? অবাক হচ্ছেন?

নয়াদিল্লি: অনলাইনে সিনেমা বা সিরিজ দেখার নেশা রয়েছে? ভীষণ ভালবাসেন 'বিঞ্জ ওয়াচ' করতে। তার মানে নিশ্চয়ই টাকা দিয়ে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করা আছে! আচ্ছা ধরুন, যদি এমন হয়, ওটিটি কনটেন্ট দেখার জন্য একটা টাকাও আপনাকে খরচ করতে হল না, তাহলে কেমন হবে? অবাক হচ্ছেন? এরকম বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম আছে যেগুলি বিনামূল্যেই ব্যবহার করা যায়। ভারতে বিনামূল্যে পাওয়া যায় এমন কিছু ওটিটি প্ল্যাটফর্মের তালিকা রইল নিচে।

'টিভিএফ প্লে' (TVF Play OTT)

'টিভিএফ প্লে' এমন একটি ওটিটি প্ল্যাটফর্ম যা বিনামূল্যে ব্যবহার করা যায় একাধিক ওয়েব সিরিজ ও টিভি শো দেখার জন্য। যুবসমাজের জন্য উপযুক্ত সিরিজ ও সিনেমা তৈরি করে এই সংস্থা। যেমন 'গার্লিয়াপ্পা', 'দ্য স্ক্রিন পত্তি', 'দ্য ফান্ডা কারি' ইত্যাদি। হিন্দিতে একাধিক অরিজিন্যাল ওয়েব সিরিজ দেখার জন্য বেশ ভাল প্ল্যাটফর্ম এটি। একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ 'কোটা ফ্যাক্টরি' এই প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখতে পারেন।

'এমএক্স প্লেয়ার' (MX Player)

ভারতে বলিউড সিনেমা, হিন্দি ওয়েব সিরিজ বা টিভি শো দেখার জন্য বেশ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এই 'এমএক্স প্লেয়ার'। হিন্দিতে ডাব করা 'কোড ৮'-এর মতো জনপ্রিয় ছবি থেকে শুরু করে 'জুমানজি দ্য নেক্সট লেভেল', 'দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রিট' ইত্যাদি, বা 'রুহানিয়ত', 'ব্রোকেন বাট বিউটিফুল', 'ধারাভী ব্যাঙ্ক' ইত্যাদি। 

'ক্রাঞ্চিরোল' (Crunchyroll)

'অ্যানিমে' প্রিয় যাঁদের তাঁদের মধ্যে বেশ জনপ্রিয় এই 'ক্রাঞ্চিরোল' ওটিটি প্ল্যাটফর্ম। এটি ফ্রি অ্যানিমে ওটিটি প্ল্যাটফর্ম যা ভারতে পাওয়া যায়। 'ড্রাগন বল সুপার', 'অ্যাটাক অন টাইটান', 'নারুটো শিপ্পুডেন' ইত্যাদি এই প্ল্যাটফর্মে দেকা যায় বিনামূল্যে। এতে টাকা দিয়ে সাবস্ক্রিপশনও নেওয়া যায়, যদিও তাছাড়াও বিজ্ঞাপন সমেত বিনামূল্যে দেখা যাবে সিরিজ বা সিনেমা।

'সোনি লিভ' (Sony Liv)

ভারতীয় ওটিটির বাজারে অপর জনপ্রিয় প্ল্যাটফর্ম সোনি লিভ। এতে প্রায় ৪০ হাজার ঘণ্টারও বেশি কনটেন্ট আছে যার মধ্যে ৭০০-এর বেশি সিনেমা আছে। স্পোর্টস, টিভি শো, অরিজিন্যাল কনটেন্ট, সিনেমা, গান থেকে আন্তর্জাতিক অনুষ্ঠান বা বাচ্চাদের শো, সব মিলবে সোনি লিভে। এই অ্যাপেও আপনি টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারেন, তার সাহায্যে প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। তবে বিনামূল্যেও অজস্র শো, সিনেমা বা সিরিজ দেখা যায়। 

'ডিজনি প্লাস হটস্টার' (Disney + Hotstar)

বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় এরপর রয়েছে 'ডিজনি প্লাস হটস্টার'। ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। এতে অবশ্য বিনামূল্যে সবকিছু দেখতে পাওয়া যাবে না। কিছু কিছু বাছাই করা সিনেমা, ওটিটি কনটেন্ট বিনামূল্যে দেখা যায় যাদের মধ্যে 'অর্জুন রেড্ডি', 'মিশন মঙ্গল', 'রেড' বা 'তানহাজি'র মতো ছবি রয়েছে। 

আরও পড়ুন: Koffee With Karan: SOTY থেকে আলিয়াকে বাদ দিতে মরিয়া ছিলেন বরুণ-সিদ্ধার্থ, কেন? ফাঁস করলেন কর্ণ জোহর

'জি ফাইভ' (Zee5)

ভারতে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলির অন্যতম। এতে প্রায় দেড় হাজারেরও বেশি সিনেমা বিনামূল্যে দেখতে পাওয়া যায়। রয়েছে বেশ কিছু পুরনো বিখ্যাত টিভি শোও। আগেরগুলোর মতো কোনও সাম্প্রতিক কনটেন্ট ফ্রিতে দেয় না জি ফাইভ, কিছু নির্দিষ্ট পরিমাণ কনটেন্টই বিনামূল্যে পাওয়া যায় এখানে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget