এক্সপ্লোর

কীসের যৌন হেনস্থা? তনুশ্রী দত্তের অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন নানা পটেকরের

মুম্বই:  দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল অভিনেত্রী তনুশ্রী দত্তের ওপর হওয়া যৌন হেনস্থার খবরে। সাধারণত, অভিনেতা বা অভিনেত্রীদের অনেককেই কাস্টিং কাউচের শিকার হতে হয়। কিন্তু এবিষয় নিয়ে কেউই মুখ খুলতে স্বাচ্ছন্দবোধ করেন না। তবে প্রায় এক দশক গ্ল্যামার জগত থেকে দূরে থাকা তনুশ্রী দত্ত আচমকাই তাঁর ওপর হওয়া এই যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। কোনও রাখঢাক না করেই অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। পুরো ঘটনায় নাম জড়িয়েছে এক পরিচালক, প্রযোজক এবং কোরিওগ্রাফারেরও। এবার সেই ঘটনার প্রধান অভিযুক্ত নানা পটেকর মুখ খুললেন। তাঁর সরাসরি প্রশ্ন তনুশ্রীকে, কীসের যৌন হেনস্থা?   তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শুধু ভিত্তিহীন বলেই দাবি করেননি নানা পটেকর, তনুশ্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন। নানার বক্তব্য, কেউ যদি তাঁর বিরুদ্ধে উল্টোপাল্টা কিছু বলেন, তাতে তাঁরতো কিছু করার নেই। ২০০৮ সালে ঘটনাটি ঘটেছিল। সেসময় নানার বিরুদ্ধে মুখও খুলেছিলেন তনুশ্রী। তারপর অন্তরালে চলে যান তিনি। ফের এক দশক পর নিজের ওপর হওয়া এই অন্যায় নিয়ে মুখ খুললেন তনুশ্রী। নানার দাবি, সেদিন শ্যুটিং সেটে দুশো জন লোক উপস্থিত ছিল। তারপরও তনুশ্রীর দাবি, অভিনেতা নাকি জোর করে কাছে টেনে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে চেয়েছিলেন। এব্যাপারে নানার বক্তব্য, তাঁর কিছুই বলার নেই। সেই সঙ্গে অভিনেতা একথাও বলেন, তনুশ্রীতো তাঁর মেয়ের বয়সি। তবে আশ্চর্যজনক ভাবে এখনও পর্যন্ত এব্যাপারে বলিউড মুখ খোলেনি। অমিতাভ বচ্চন, আমির খানেরা নিজেদের এই বিতর্ক প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। আপাতত এটাই দেখার, তনুশ্রীর এই সাহস অন্য অভিনেত্রীদেরও সাহস যোগায় কিনা, যাঁরা কোনও না কোনও সময় এধরনের ব্যবহারের শিকার হয়েছেন!

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget