এক্সপ্লোর

Akshay Kumar: 'জানোয়ার' মুক্তির আগে কী হয়েছিল? অক্ষয়ের দুঃসময়ের স্মৃতিচারণা প্রযোজকের

Bollywood Celebrity Updates: অক্ষয় কুমারের কেরিয়ারে এমন কঠিন সময় আগেও এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক সুনীল দর্শন অভিনেতার সেই কঠিন দিনগুলির স্মৃতিচারণা করেন।

মুম্বই: বক্স অফিস কালেকশনের হিসেবে সময়টা ভালো যাচ্ছে না বলিউড তারকা অক্ষয় কুমারের (Akshay Kumar)। চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তাঁর কোনও ছবি চলেনি। 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষা বন্ধন', একের পর এক ছবি মুক্তি পেয়েছে। আর তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি তাঁর ছবি 'কাটপুতলি' মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সেটি কিছুটা সাফল্যের মুখ দেখেছে। অক্ষয় কুমারের কেরিয়ারে এমন কঠিন সময় আগেও এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক সুনীল দর্শন অভিনেতার সেই কঠিন দিনগুলির স্মৃতিচারণা করেন।

কী হয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক সুনীল দর্শন জানাচ্ছেন যে, কেরিয়ারের শুরুর দিকের ব্যর্থতা এবং প্রযোজকের অপমান কতটা মানসিকভাবে ভেঙে দিয়েছিল অক্ষয় কুমারকে। সেই পরিস্থিতি তিনি কাটিয়ে উঠেছেন। ফের হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আর আজ তিনি বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। প্রযোজক জানাচ্ছেন, 'জানোয়ার' মুক্তির আগে প্রযোজকের কাছ থেকে মারাত্মকভাবে অপমানিত হন অভিনেতা। তিনি বলছেন, 'তখন 'জানোয়ার' মুক্তি পাবে বাকি আর মাত্র মাস দুয়েক। একজন অক্ষয় আমার কাছে এসে বলল, সুনীল জি আমি নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার যে ছবিটা মুক্তি পেতে চলেছে, তার কোনও পোস্টার এখনও দেয়নি প্রযোজক। একটাও হোর্ডিং পড়েনি কোথাও।' তিনি যখন অভিনেতার কাছে জানতে চান যে, কেন ওই প্রযোজক এমন করছে বা কী বলছে, তখন অক্ষয় বলেন, 'প্রযোজক আমাকে বলেছে যে আমার যোগ্যতা নেই পোস্টারে মুখ দেখানোর। কোনও হোর্ডিংয়ে মুখ দেখানোর মতো যোগ্যতা আমার নেই।'

আরও পড়ুন - Ranveer Singh: প্রকাশ্যে রণবীরকে কষিয়ে চড় তারই দেহরক্ষীর! তারপর?

এরপর সুনীল দর্শক জানাচ্ছেন যে, তাঁর অক্ষয় কুমারের কথা শুনে খুব খারাপ লাগে। তিনি নিজে বিনিয়োগ করে বিলবোর্ড, হোর্ডিং লাগানোর ব্যবস্থা করে দেন। তাঁর দৌলতে 'জানোয়ার' ছবির হোর্ডিং দেখা যায়। তিনি বলছেন, 'আমি 'জানোয়ার'-এর বড় একটা হোর্ডিং লাগানোর ব্যবস্থা করি। আর বলি, একটা কাজ করো। দুজন নায়িকার ছবি দরকার নেই। শুধু অক্ষয় কুমারের ছবি থাকুক। মানুষ যাতে ছবির গুরুত্ব বুঝতে পারে। আমি ওকে সবসময় অ্যাসেট হিসেবে ব্যবহার করে এসেছি।'

প্রসঙ্গত, বক্স অফিসে দারুণ সাফল্য পায় 'জানোয়ার'। দর্শকদের মনেও অক্ষয় কুমারের অভিনয় গেঁথে যায়। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গে খুব ভালো ব্যবসা করে। এছাড়াও মুম্বইয়েও উল্লেখযোগ্য ব্যবসা করে ছবিটি।

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget