এক্সপ্লোর

Raju Srivastava: মৃত্যু হুমকিও পেয়েছিলেন রাজু শ্রীবাস্তব!

রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরের মাঝেই পুরনো একটি খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মাত্র দু বছর আগেই মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি।

মুম্বই: বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। রাজু শ্রীবাস্তবের অসুস্থতায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন কৌতুক অভিনেতার স্ত্রীকে। জানা গিয়েছে এমনটাই। রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরের মাঝেই পুরনো একটি খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মাত্র দু বছর আগেই মৃত্যুর হুমকি (Death Threat) পেয়েছিলেন তিনি।

অসুস্থ রাজু শ্রীবাস্তব-

গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জানা গিয়েছে, জিম করাকালীনই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয়। তিনি অজ্ঞান হয়ে যান। রাজু শ্রীবাস্তবের জিম ট্রেনার তাঁকে দুবার সিপিআর দেন। এরপর তিনিই দ্রুত হাসপাতালে ভর্তি করেন রাজুকে। দিল্লির এইমস হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। মস্তিষ্কে একাধিক ক্ষতির সমস্যা রয়েছে তাঁর। এর ফলেই মূলত তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি তাঁর। 

আরও পড়ুন - Shah Rukh Khan: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'তে শাহরুখ খানের লুক ফাঁস! মুহূর্তে ভাইরাল ছবি

মৃত্যুর হুমকি পান রাজু শ্রীবাস্তব-

রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরের মাঝেই পুরনো একটি খবর ফের সামনে এসেছে। ২০২০ সালে ফোন মারফত মৃত্যু হুমকি পান তিনি। তাঁকে এবং তাঁর অ্যাডভাইসর অজিত সাক্সেনা এবং পিআরওকে মৃত্যু হুমকি দেওয়া হয়। সেই সময় অমিত শাহের কাছে সাহায্যও চেয়েছিলেন রাজু শ্রীবাস্তব। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ২০২০ সালে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে নিজের মতামত দেন রাজু শ্রীবাস্তব। ইউপি মাফিয়া, বেআইনি নির্মাণ নিয়েও নানা কথা বলেন তিনি সেসময়ে। এরপরই মৃত্যু হুমকি পান তিনি। তাঁর স্ত্রী এবং সন্তানদেরও খুনের হুমকি দেওয়া হয়।

একাধিক লাফটার শো জিতেছেন রাজু শ্রীবাস্তব। তাঁর জনপ্রিয়তা নজরকাড়া। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ', 'কমেডি সার্কাস', 'দ্য কপিল শর্মা শো'  এবং আরও অনেক শো মাতাতে দেখা গিয়েছে তাঁকে। তবে, শুধু ছোট পর্দাতেই নয়। রাজু শ্রীবাস্তব বড় পর্দাতেও অভিনয় করেছেন। 'ম্যায়নে পেয়ার কিয়া', 'ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ', 'জার্নি বম্বে টু গোয়া' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে একাধিক পোস্ট করছেন।

সেরা শিরোনাম

Sadhak Bamakhyapa: শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..
শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget