এক্সপ্লোর

Bollywood Update: 'জাতি হুঁ ম্যায়' গানের শুটিংয়ে অদ্ভূত পরিস্থিতিতে পড়ে যান শাহরুখ, কী এমন করেছিলেন কাজল?

করণ অর্জুন সিনেমার জনপ্রিয় গান ছিল 'জাতি হুঁ ম্যায়...জলদি হ্যায় কেয়া।' সেই গানের শুটিংয়ের সময় নাকি খুব মজা হয়েছিল। 

মুম্বই : বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের জুটি অনেক হয়েছে। সে গত শতাব্দীর পাঁচ কিংবা ছয়ের দশক থেকে আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। কিন্তু, আজকের দিনে দাঁড়িয়েও আপনি যদি বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সর্বকালের সফল জুটির তালিকা তৈরি করেন, তাহলে সেখানে অবশ্যই রাখবেন দুজনকে। শাহরুখ খান (Shahrukh Khan) এবং কাজল (Kajol)। সেই গত শতাব্দীর নয়ের দশকে 'বাজিগর' ছবি থেকে তৈরি হয়েছিল এই জুটি। যে জুটির শেষ ছবি এখনও পর্যন্ত 'দিলওয়ালে'। আলাদা-আলাদাভাবে দুজনেরই রয়েছে ঈর্ষা করার মতো অনুরাগীর সংখ্যা। কিন্তু যখনই তাঁরা পর্দায় জুটি বাঁধেন, তখন সবকিছুকেই ছাপিয়ে যায়।

আরও পড়ুন - Aditya Chopra on OTT: মোটা টাকার বিনিময়ে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির প্রস্তাব পেয়েও কেন 'না' বলে দিলেন আদিত্য চোপড়া?

শাহরুখ খান এবং কাজল দুজনে একসঙ্গে অনেকগুলো সফল ছবিতে কাজ করেছেন। তাই তাঁদের কাছে রয়েছে মজাদার সব অভিজ্ঞতা কিংবা গল্প। এরকমই তাঁদের একটা মজার অভিজ্ঞতার কথা সামনে এসেছে সম্প্রতি। সেটা করণ-অর্জুন ছবির শুটিং চলাকালীন ঘটনা। দুজনেরই বক্তব্য, দর্শক তাঁদের জুটিকে এত পছন্দ করেন, তার প্রধান কারণ হল, তাঁদের জুটিটাকে অনেক বেশি বাস্তবের মনে হয়। কিন্তু একেবারে বাস্তবের মতো ফুটিয়ে তোলার কাজটাও যে দুজনের জন্য সবসময় খুব কঠিন ছিল। করণ অর্জুন সিনেমার জনপ্রিয় গান ছিল 'জাতি হুঁ ম্যায়...জলদি হ্যায় কেয়া।' সেই গানের শুটিংয়ের সময় নাকি খুব মজা হয়েছিল। 

আরও পড়ুন - The Kapil Sharma Show: আদালতের দৃশ্যে মদ্যপান দেখিয়ে বিড়ম্বনায় কপিল শর্মার শো, দায়ের FIR

তাঁদের বক্তব্য, ওই গানটার শুটিংয়ে একটা জায়গা ছিল যেখানে শাহরুখ খান, কাজলের গায়ে আস্তাবলে ঘোড়ার খাওয়ার বিচুলি বা খড় দিয়ে পিঠে সুরসুরি দেবেন। তার পাল্টা অভিব্যক্তি দেবেন কাজল। কিন্তু, এই শুটিংয়ের সময় কিছুতেই সেটা ঠিকঠাক করতে পারছিলেন না কাজল। কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ এবং রেখা প্রকাশ বারবার কাজলকে বোঝাতে থাকেন, ঠিক কীভাবে শটটা ওকে করতে হবে। কিন্তু, কাজল খানিকটা বিব্রতবোধ করে একটা বই নিয়ে চশমা চোখে বসে পড়েন তা পড়তে। শাহরুখ খান শটটা ওকে করার জন্য একটা রিহার্সালও করতে চান কাজলের সঙ্গে। তিনি এক মুঠো ঘাস নিয়ে কাজলের পিঠে সুড়সুড়ি দেন, যাতে কাজল ঠিক করে অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু কাজল বলেন, তাঁর কোনও অনুভুতিই হচ্ছে না। অগত্যা, সেট জুড়ে সকলের হাসাহাসি। শাহরুখ খান সাক্ষাৎকারে বলেছেন, 'আমি কত করে কাজলকে বলেছি, তুমি কি আমায় যেমন-তেমন নায়ক ভাবো!' যদিও পরে কাজল হাসি চেপে শটটা ওকে করেন। এরপর ছবিটা বক্স অফিসে কীরকম সাফল্য পেয়েছিল, তা সকলেই জানেন। বরং, বাজিগর, করণ অর্জুন এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের পর এই জুটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget