এক্সপ্লোর

Yami Gautam Wedding First Photo: গাঁটছড়া বাঁধলেন ইয়ামি গৌতম, পাত্র 'উরি'-র পরিচালক আদিত্য

সবার অলক্ষ্যে নতুন জীবনে পা দিলেন ইয়ামি গৌতম। 'উরি' ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন 'ভিকি ডোনার' ছবির নায়িকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর জানান অভিনেত্রী নিজেই।

মুম্বই: সবার অলক্ষ্যে নতুন জীবনে পা দিলেন ইয়ামি গৌতম। 'উরি' ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন 'ভিকি ডোনার' ছবির নায়িকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর জানান অভিনেত্রী নিজেই।

আজ সোশ্যাল মিডিয়ায় মেরুন বেনারসীতে নিজের ছবি শেয়ার করেন ইয়ামি। ঝলমলে হাসিতে ভরে তাঁর মুখ। পাশেই বরের বেশে আদিত্য ধর। ইয়ামি লিখেছেন, ‘তোমার আলোয় আমি শিখেছি ভালোবাসা কাকে বলে’।  এরপর লম্বা একটি যৌথ বিবৃতিতে নবদম্পতি লিখেছেন, ‘আমাদের পরিবারের আর্শীবাদ নিয়ে আজ একেবারে ব্যক্তিগত একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমরা খুব ব্যক্তিগত মানুষ, এই খুশির দিনটা আমাদের কাছের মানুষজনের সঙ্গেই ভাগ করে নিলাম। ভালোবাসা আর বন্ধুত্বের এই নতুন সফরে আপনাদের সকলের ভালোবাসা, আর্শীবাদ ও শুভেচ্ছা একান্ত কাম্য’।

ইয়ামির পোস্টে উপচে পড়েছে ভালোবাসা ও শুভেচ্ছা। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।  জ্যাকলিন ফার্নান্ডেজ, বিক্রান্ত মেসি, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, কার্তিক আরিয়ানরা শুভেচ্ছা জানিয়েছেন মিষ্টি ইয়ামিকে।

আদিত্য ধর পরিচালক ও লেখক। বিভিন্ন সুপারহিট ছবির গানের নেপথ্যে ছিলেন আদিত্যই। গানের কথা লেখেন তিনি। হাল-এ দিল, কবুল এক্সপ্রেস, ওয়ান টু থ্রি-র মত ছবিতে গান লিখেছেন তিনি। ২০০৮ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আদিত্য। আক্রোশ ও তেজ ছবিদুটির ডায়লগ ও লিখেছেন তিনি। ২০১৯ সালে তাঁর পরিচালিত 'উরি' ছবিটি জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে। ছবির নায়ক ছিলেন ভিকি কৌশল ও নায়িকা ইয়ামি গৌতম। ২০১৬ সালের উরির ঘটনাকে নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। সম্ভবত এই ছবি থেকেই শুরু হয় ইয়ামি-আদিত্যর প্রেমও। সেই প্রেমই আজ পরিণতি পেল লাল বেনারসি ও সাদা পাঞ্জাবিতে।

মেরুন বেনারসির সঙ্গে মানানসই সোনার গয়না পরেছিলেন ইয়ামি। অবশ্যই নজর কেড়েছে তাঁর টিকলি। মাথায় ছিল লাল ওড়না। হাতে ভারি চুড়া পড়েছিলেন ইয়ামি। ছবিতে আদিত্যর দিকে তাকিয়ে তাঁর হাতে লাল কোনও কাপড় তুলে দিচ্ছিলেন তিনি। দম্পতির মুখ ভরে আছে হাসিতে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget