এক্সপ্লোর

অনাথ শিশুরা ভক্ত? শুনেই সময় কাটাতে পৌঁছে গেলেন যশ

খাতায় অটোগ্রাফ দিচ্ছেন, উপহার পাচ্ছেন, সব মিলিয়ে একটা দিন জমজমাট কাটালেন অভিনেতা যশ দাশগুপ্ত। সদ্য বাবা হয়েছেন তিনি। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন ঈশান-জনক

কলকাতা: একঝাঁক কচি কাঁচার সঙ্গে কথা বলছেন তিনি। কখনও খুনসুটি করছেন, আবার কখনও কাউকে প্রশ্ন করছে, 'চকোলেট পছন্দ'? খাতায় অটোগ্রাফ দিচ্ছেন, উপহার পাচ্ছেন, সব মিলিয়ে একটা দিন জমজমাট কাটালেন অভিনেতা যশ দাশগুপ্ত। সদ্য বাবা হয়েছেন তিনি। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন ঈশান-জনক। তারপরেও ভুলে গেলেন না বাবা-মা হারা একরত্তিদের কথা। প্রেরণা অনাথ আশ্রমের খুদেদের হঠাৎ চমক দিতে সেখানে পৌঁছে গেলেন যশ। রুপোলি পর্দায় নায়ককে সামনে পেয়ে আনন্দে আত্মহারা কচি-কাঁচারাও। 

৬ বছর বয়স থেকে ১৮ বছর বয়সি মেয়েদের আশ্রয় দিয়েছে প্রেরণা। এদিন ওই হোমে এসে যশ জানতে পারেন, ওখানে থাকা অধিকাংশ খুদেই তাঁর ভক্ত। তাদের সঙ্গেই অনেকটা সময় কাটান অভিনেতা। পায়ে পায়ে পৌঁছে যান তাদের ঘরে। সেখানে তাঁর কাছে আবদার জানানো হয় ছবির সংলাপ বলার জন্য। কখনও আবার আনন্দে আত্মহারা হয়ে ছোটরাই বলে ওঠে যশের ছবির সংলাপ। যশ প্রশ্ন করেন, সবাই চকোলেট ভালোবাসে কি না! অবাক কাণ্ড, অনেকেই মাথা নেড়ে না জানায়। হাসতে হাসতে কারণ জানতে চাইলে তারা বলে ওঠে, ছবিতে যশ নাকি জানলা দিয়ে চকোলেট ফেলে দিতেন না খেয়ে। আর তাই তারা চকোলেট ভালোবাসে না। হাসতে হাসতে যশ জানান, বাস্তব জীবনে চকোলেট খেলে মোটা হওয়ার ভয় থাকলেও, চকোলেট তাঁর ভালোই লাগে।

ছোট্ট অনুরাগীদের প্রত্যেকের খাতাতেই অটোগ্রাফ করে দেন যশ। তারা বিভিন্ন উপহার সাজিয়ে রেখেছিল প্রিয় অভিনেতার জন্য। কাগজ কেটে বানানো হয় বিভিন্ন ছোট ছোট উপহার। ফ্রেমবন্দি করে তাই তুলে দেওয়া হয় যশের হাতে। সকলের হাতে পছন্দের খাবরও তুলে দেন যশ। হোমের প্রতিষ্ঠাতাদের আর্থিক সাহায্যের কথাও বলেন। ভরসা দেন, যে কোনও রকম সাহায্য়েই তাঁরা সবসময় আসবেন।

ছোট্ট ঈশানের সঙ্গে হামেশাই সময় কাটাচ্ছেন অভিনেতা। খুদেকে কী নামে ডাকছেন তিনি? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে যশ বলেছিলেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget