এক্সপ্লোর

SVF Upcoming Film: ফের জুটি যশ-মধুমিতার, নতুন ছবি? রইল ধোঁয়াশা

ফের জুটি বাঁধছেন ছোটপর্দার ‘অরণ্য সিংহ রায়' আর 'পাখি ঘোষ দস্তিদার’।

কলকাতা: ফের জুটি বাঁধছেন ছোটপর্দার ‘অরণ্য সিংহ রায়' আর 'পাখি ঘোষ দস্তিদার’। বড়পর্দায় ফের 'যশমিতা' জুটির ম্যাজিক নিয়ে আসছে এসভিএফ প্রযোজনা সংস্থা। নতুন ছবি? রহস্য জিইয়ে রাখলেন যশ দাশগুপ্ত আর মধুমিতা সরকার।

২০১৩ সালে এই প্রযোজনা সংস্থার হাত ধরেই তৈরি হয়েছিল যশ দাশগুপ্ত আর মধুমিতা সরকার জুটির সুপারহিট ছবি 'বোঝেনা সে বোঝেনা'। তবে নতুন ছবির নাম, চরিত্র বা পরিচালনা নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি কেবল যশ-মধুমিতার একটি ছবি ট্যুইট করেছেন। তাতে লেখা, 'সামথিং ইজ কুকিং' অর্থাৎ, কিছু একটা রান্না হচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে, এসভিএফের অফিসে হাজির হয়েছেন যশ-মধুমিতা। মধুমিতার পরনে রিপট জিনস আর হলুদ-কালো টপ। অন্যদিকে যশের পরণে কার্টুনি আঁকা টি-শার্ট আর জিনস। এই ছবিটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিনেতা-অভিনেত্রীদের ফ্যানপেজে। প্রিয় জুটিকে একসঙ্গে ফের দেখতে পাওয়ার খবরে খুশি অনুরাগীরা।

'পাখি' থেকে 'ইমন', 'চিনি' থেকে 'জয়ী'। প্রত্যেকবার নিজের ইমেজ ভাঙছেন মধুমিতা। কতটা চ্যালেঞ্জিং এই ভাঙা গড়াটা? এবিপি লাইভকে মধুমিতা বলেছিলেন, 'ভগবান করুন, আমি যেন চিরজীবন এই ভাঙা গড়াটার মধ্যেই থাকতে পারি।' হাসলেন মধুমিতা। তারপর বললেন, 'ধারাবাহিক থেকে সিনেমায় অভিনয়, একটা জিনিস সবসময় মাথায় রাখি, যেন আমার আগের চরিত্রের সঙ্গে নতুন চরিত্রের কোনও মিল না থাকে। যদি দিন যাবে কাজটা কঠিন হবে আর আমার খিদেটাও বাড়তে থাকবে।'

এমন কোনও চরিত্র রয়েছে যাতে অভিনয় করার স্বপ্ন দেখেন? এবিপি লাইভকে মধুমিতা বলেছিলেন, 'আমার অনেকদিন ধরে ডার্ক সেডের চরিত্রে অভিনয় করার ইচ্ছে। আমার চেহারা দেখে হয়ত মিষ্টি মেয়ে, প্রেমিকা বা কলেজ পড়ুয়ার চরিত্র দেওয়াটা খুব সহজ। কিন্তু আমি চাই সম্পূর্ণ বিপরীত কোনও চরিত্র যেটা আমার চেহারার সঙ্গে মানায়ই না। সেটা কোনও সিরিয়াল কিলার বা সাইকো হতে পারে। দর্শক দেখে মনে করবে, মধুমিতা এমনও হতে পারে! এমন কোনও অভিনয় করার জন্য আমি মুখিয়ে থাকব।' 

আগামী ছবিতে কি পূরণ হবে মধুমিতার স্বপ্ন? উত্তর দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget