এক্সপ্লোর

Fact Check: ৩১ আসন CPIM-এর ঝুলিতে? গণশক্তি পত্রিকার নাম করে ভুয়ো সমীক্ষা ভাইরাল

Lok Sabha Election 2024: সোশ্যাল মিডিয়ায় গণশক্তি পত্রিকার নাম করে একটি সমীক্ষা ভাইরাল হয়েছে। সেটি কী আদৌও সত্যি?

কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক গ্রাফিকে সিপিআইএম (CPI-M) দলের মুখপত্র গণশক্তি (Ganashakti) পত্রিকার নাম করে দাবি করা হয় ওই পত্রিকার করা বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম পাবে ৩১টি আসন, তৃণমূল কংগ্রেস ৭টি আসন, বিজেপি ৩টি ও অন্যান্যরা পাবে ১টি আসন। বুম যাচাই করে দেখে গণশক্তির তরফ থেকে এমন কোনও বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয়নি। এবিষয়ে আমরা গণশক্তি পত্রিকার সহ সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করলে তিনি ভাইরাল এই দাবি ভুল বলে জানান। বিভিন্ন সংবাদমাধ্যম যেকোনও সাধারণ নির্বাচনের আগে ও পরে জনসাধারণের মধ্যে সমীক্ষা করে কোন রাজনৈতিক দল কটি আসনে জিতবে তার প্রবণতা বিচার করে। নির্বাচনের আগে করা সমীক্ষাগুলিকে ওপিনিয়ন পোল বলে, যেমন সি-ভোটার সমীক্ষা একটি। এছাড়া, আরেক ধরণের সমীক্ষা হল বুথফেরত সমীক্ষা। বুথফেরত সমীক্ষা হয় নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের পর যা ভোটারদের মত সংগ্রহ করে। পশ্চিমবঙ্গে সাত দফার ২০২৪ সালের লোকসভা নির্বাচন শেষ হবে ১ জুন।

ভাইরাল গ্রাফিকটিতে "গণশক্তি এক্সিট পোল" লেখার নিচে "পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪" লেখাটি দেখা যায়। গ্রাফিকে দেওয়া একটি বার গ্রাফ অনুযায়ী সিপিএমের জয়ী হওয়ার সম্ভবনা ৩১ টি আসনে, তৃণমূল কংগ্রেস ৭টি আসনে, বিজেপি ৩টি ও অন্যান্য ১টি আসনে জয়ী হতে পারে। ফেসবুকে এই গ্রাফিকটি শেয়ার করে এক ব্যবহারকারী ফেসবুকে ক্যাপশন হিসাবে লিখেছেন, "ওহ আচ্ছা!!!"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

আরও একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "-ওহঃ তাই নাকি

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।


বুম গ্রাফিকটির সত্যতা যাচাই করতে প্রথমেই গণশক্তির ওয়েবসাইটে গিয়ে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত তারা কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কিনা তা খুঁজে দেখে। কিন্তু, আমরা এধরণের কোনও প্রতিবেদন খুঁজে পাইনি।

এরপর আমরা এবিষয়ে গণশক্তির সহ সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করলে তিনি দাবিটি নস্যাৎ করে বলেন, "এধরণের কোনও সমীক্ষা গণশক্তি পত্রিকার তরফ থেকে প্রকাশ করা হয়নি।" এছাড়া, বুথফেরত সমীক্ষা সংক্রান্ত ভারতের নির্বাচন কমিশন কিছু নিয়মাবলী প্রকাশ করে। এই নিয়ম অনুযায়ী ভারতের কোনও সংবাদমাধ্যম ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন কোনও বুথফেরত সমীক্ষা প্রকাশ করতে পারবে না।

আমরা এক্সে ভারতের নির্বাচন কমিশনের ১৯ এপ্রিল ২০২৪ তারিখে করা একটি পোস্ট দেখতে পাই। ওই পোস্টটির ক্যাপশন থেকে আমরা জানতে পারি নির্বাচন কমিশন ১৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৭টা থেকে ১ জুন ২০২৪ তারিখ সন্ধ্যে ৬:৩০টা অবধি বুথফেরত সমীক্ষা প্রকাশ করা নিষিদ্ধ ঘোষণা করেছে।

 

এছাড়াও, বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয় শেষ দফার নির্বাচনের পরে এবং এখনও অবধি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পাঁচ দফার নির্বাচন হওয়া বাকি আছে। তাই, বুথফেরত সমীক্ষা এখনও প্রকাশ করা সম্ভব নয়।

এই ফ্যাক্ট চেক আর্টিকলটি বুমলাইভ কর্তৃক প্রকাশিত এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে এবিপি লাইভ বাংলা কর্তৃক শিরোনাম,Excerpt ছাড়া বাকি অংশ অপরিবর্তিত রেখে পুনঃপ্রকাশিত।

মূল আর্টিকল এখানে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: আজই আসছে বৃষ্টি! ভিজবে বাংলার কোন কোন জেলা?

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget