এক্সপ্লোর

IRCTC: অন্যের টিকিট কেটে দিলে জেল ! IRCTC নিয়ে ভুয়ো তথ্য সমাজমাধ্যমে- সত্যিটা কী ?

Train ticket booking: রেল মন্ত্রকের নির্দেশে IRCTC-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এদিন জানানো হয়, নিজের ব্যক্তিগত ইউজার আইডি দিয়ে একজন ব্যক্তি চাইলেই তাঁর বন্ধু ও আত্মীয়দের টিকিট বুক করতে পারেন।

IRCTC Fact Check: সমাজমাধ্যমে কিছুদিন ধরেই ছড়িয়ে পড়েছে IRCTC-তে টিকিট বুকিং নিয়ে এক ভুয়ো তথ্য। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে যে, IRCTC থেকে নাকি আপনি নিজের আইডি থেকে অন্যের টিকিট কেটে (IRCTC Ticket Booking) দিলে জরিমানা, এমনকী জেলও হতে পারে। আর সেই ভুয়ো তথ্যে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেই জন্য বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করল পূর্ব রেলওয়ে।

ভিন্ন পদবির মানুষের টিকিট বুকিং জনিত অসুবিধে সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ অস্বীকার করেছে রেলমন্ত্রক। সংস্থা জানিয়েছে এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। রেলওয়ে মন্ত্রকের তরফে একজন আধিকারিক স্পষ্টই মঙ্গলবার জানান যে, IRCTC থেকে আপনি চাইলে নিজের বাদে যে কোনও মানুষের টিকিট কেটে দিতে পারেন। একটি অ্যাকাউন্ট থেকে ভিন্ন পদবির মানুষের টিকিট (IRCTC Ticket Booking) কাটলে কোনও সমস্যাই হবে না। তিনি আরও জানান যে, IRCTC থেকে টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত নিয়মবিধি ও নির্দেশিকা পাবলিক ডমেনে উপলব্ধ রয়েছে, ফলে যে কোনও সাধারণ মানুষ তা অনলাইনে দেখে যাচাই করে নিতে পারে।

রেল মন্ত্রকের নির্দেশে IRCTC-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এদিন জানানো হয়, নিজের ব্যক্তিগত ইউজার আইডি দিয়ে একজন ব্যক্তি চাইলেই তাঁর বন্ধু ও আত্মীয়দের টিকিট বুক করতে পারেন। একটি অ্যাকাউন্ট থেকে মাসে মোট ১২টি টিকিট বুক করা যাবে IRCTC-র মাধ্যমে এবং আধার অথেন্টিকেশন থাকলে সেই ইউজারের অ্যাকাউন্ট থেকে মাসে ২৪টি টিকিট বুক করা যাবে। তবে এক্ষেত্রে প্রতি টিকিটে যে কোনও একজন যাত্রীর আধার অথেন্টিফিকেশন থাকতে হবে।

ব্যক্তিগত আইডি দিয়ে কাটা টিকিট কখনই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না এবং এই কাজ ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৩ ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়েছিল যে, IRCTC সম্প্রতি নিয়ম বদল করেছে এবং একজন ব্যক্তি তাঁর অ্যাকাউন্ট দিয়ে রক্তের সম্পর্ক আছে এমন মানুষ এবং একই পদবির মানুষেরই টিকিট কেটে দিতে পারবেন। তবে ভিন্ন পদবির মানুষের টিকিট কাটলে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, বলে দাবি করা হয়েছিল সেই পোস্টে। এই নয়া নিয়ম সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় রেল মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: Fact Check: রাহুল গান্ধীকে পেটাতে বলেন উদ্ধব ঠাকরে ? ভাইরাল ভিডিওর সত্যতা কী ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget