এক্সপ্লোর

Fact Check: অন্ধ্রপ্রদেশে পুলিশ কর্মীকে চড় মারছে ছাত্র! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

Viral Video: ভাইরাল ভিডিওটি অন্ধ্রপ্রদেশের বলে দাবি করা হলেই আদতে ওটা তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের। আর ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ডিসেম্বর মাসে।

Fact Check: অন্ধ্রপ্রদেশে পুলিশ কর্মীকে চড় মারছে ছাত্র! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

Fact Check: অন্ধ্রপ্রদেশে পুলিশ কর্মীকে চড় মারছে ছাত্র! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক যুবকের প্রকাশ্য রাস্তায় একজন পুলিশ কর্মীকে চড় মারার একটি ভিডিয়ো ভাইরাল (Viral video) হয়েছে। একজন টুইটারাট্টি নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে লিখেছেন ঘটনাটি দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)। ওই ব্যক্তি মানুষের কাছে আবেদন জানান, বর্তমানে রাজ্যে ওয়াইএসআর কংগ্রেস পার্টির মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রয়েছেন। তিনি যদি রাজ্যের ক্ষমতায় থাকেন তাহলে এখানে এই ধরনের পোস্ট দেখতেই থাকবেন। এই দাবি করে তিনি মানুষের কাছে রাজ্যে থাকা বিরোধী দলগুলিকে ভোট দেওয়ার আবেদন করেন। তেলেগু দেশম পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং জনসেনাকে ভোট দেওয়ার আর্জি রাখেন। যদিও ভিডিওটি ছিল প্রতিবেশী রাজ্য তামিলনাড়র, অন্ধ্রপ্রদেশের নয়।

বর্তমানে ওই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি। আর্কাইভে থাকা একই ধরনের পোস্টগুলি আপনি দেখতে পাবেন এখানে আর এখানে

Fact Check: অন্ধ্রপ্রদেশে পুলিশ কর্মীকে চড় মারছে ছাত্র! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

Screenshot of the claim circulating online (Source:Facebook/Modified by Logically Facts)

Fact Check/ Verification

ভিডিওটির থাম্বনেলে থাকা ছবিটি সার্চ করে দেখা যায়, সেটি ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। লজিক্যাল ফ্যাক্টস-এর তরফে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে খুঁজে দেখতে পায় যে এই বিষয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়ার তরফে একটি সংবাদ প্রতিবেদনও বের করা হয়েছিল। যার শিরোনামে লেখা ছিল, "চেন্নাই: কর্তব্য করার জন্য পুলিশ কর্মীকে চড় মারছে পড়ুয়া, ভাইরাল ভিডিও"। ওই প্রতিবেদনে বর্তমানে ফের ভাইরাল হওয়া সেই একই ভিডিও দেওয়া হয়েছিল। যেখানে লেখা হয়েছিল, দুজন সঙ্গীকে চাপিয়ে বাইকে করে রাস্তায় বেরিয়েছিল এক ছাত্র। বিষয়টি দেখতে পেয়ে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ওই যুবকের রাস্তা আটকান ঘটনাস্থলে কর্তব্যরত একজন পুলিশ কর্মী। বিষয়টি নিয়ে তর্কাতর্কির মধ্যেই ২১ বছর বয়সী ওই ছাত্র আচমকা সজোরে এক চড় মারে কর্তব্যরত পুলিশ কর্মীকে। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

নিউজ পোর্টাল ওয়ানইন্ডিয়াও (আর্কাইভ এখানে) ২০১৭ সালের ৩০ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করেছিল।   

Fact Check: অন্ধ্রপ্রদেশে পুলিশ কর্মীকে চড় মারছে ছাত্র! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

Screenshot of the 2017 OneIndia video report (Source: YouTube/OneIndiaNews/Screenshot)

দ্য হিন্দু সংবাদ সংস্থাতেও ২০১৭ সালের ২৬ ডিসেম্বর এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তাতে উল্লেখ করা হয়েছিল ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের উত্তরপ্রান্তে অবস্থিত কুমারন নগরে।

এই খবর পাওয়ার পরেই লজিক্যাল ফ্যাক্টস তরফে কুমারন নগর পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয়েছিল। সেখানকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক জানান, এই ঘটনা ২০১৭ সালে ঘটেছিল। আর ভিডিওতে যে পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে তাঁর নাম হল মহেশ্বরন পিল্লাই। যিনি সেই সময়ে একজন পুলিশ কনস্টেবল হিসেবে ওই থানাতে কর্তব্যরত ছিলেন। বর্তমানে পিল্লাই অন্য পুলিশ স্টেশনে ডিউটি করছেন। 

Conclusion

সমস্ত দিক খতিয়ে দেখে শেষপর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০১৭ সালে চেন্নাইয়ে একজন সাধারণ মানুষ যে পুলিশকর্মীকে চড় মারছে তা জগনমোহন রেড্ডির শাসনকালে অন্ধ্রপ্রদেশের ঘটনা বলে মিথ্যে দাবি করা হচ্ছে। 

Result: False

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Logically Facts এবং শক্তি কালেক্টিভের (Video from Chennai passed off as youth slapping police in Andhra Pradesh) অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fact Check: কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন শাহরুখ খান? সত্যিই কি তাই?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget