এক্সপ্লোর

Healthy Nail Tips: নখ ভাল রাখতে নজর থাকুক পাঁচটি খাবারে

Healthy Nail Tips: প্রতিদিনের ডায়েটে সামান্য কিছু খাবার রাখলেই নখের সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। সেগুলি কী কী?

কলকাতা: সৌন্দর্যের কারণে হোক বা স্বাস্থ্য। নারী হোক বা পুরুষ, নখ খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম করে নখের যত্ন নেন অনেকেই। কিন্তু যতই যত্ন নেওয়া হোক। নখের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ে না। কখনও নখ ভেঙে যাওয়া। কখনও আবার নখের রং বদলে যাওয়ার মতো সমস্যা থেকেই যায়। অনেকে আবার শরীরে যত্ন নিলেও নজর দেন না নখে। তাঁদের ক্ষেত্রেও নানা সমস্যা তৈরি হয়। বিশেষজ্ঞরা বলে থাকেন শরীরে পরিস্থিতির আসল ছবি অনেকসময়েই ফুটে ওঠে নখের মাধ্যমে। ফলে শরীর ঠিক রাখতে গেলে নজর রাখা উচিত হাত-পায়ের নখেও।
প্রতিদিনের ডায়েটে সামান্য কিছু খাবার রাখলেই নখের সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। সেগুলি কী কী?

ডিম
ডিমে রয়েছে ভরপুর ভিটামিন। প্রোটিনের উৎসও বটে। এর সঙ্গেই ভিটামিন B-12 যথেষ্ট পরিমাণে পাওয়া যায় ডিম থেকে। এর সবকটিই নখের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে। 

আমন্ড 
বাদামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমন্ড। এই বাদামে প্রোটিন তো রয়েইছে। তার সঙ্গে রয়েছে ভরপুর ম্যাগনেশিয়ামও। নখের বৃদ্ধির জন্য প্রয়োজন ম্যাগনেশিয়াম। এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও। 

সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছে রয়েছে নানা রকমের খনিজ। রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও। তারসঙ্গেই রয়েছে প্রোটিনও। ফলে নখের স্বাস্থ্য ফেরাতে ডায়েটে রাখতেই হবে এই খাবার। 

সূর্যমুখীর বীজ
সানফ্লাওয়ার অয়েল যে বীজ থেকে তৈরি হয়। ডায়েটে রাখুন সেটিও। জিঙ্ক, সেলেনিয়াম, একাধিক ভিটামিনের উৎস এই বীজ। এর সবকটিই নখের জন্য অত্যন্ত উপকারী।

ওটস
ব্রেকফাস্টে অনেকে রাখেন ওটস। এর একাধিক উপকার। ফাইবারের সঙ্গেও জিঙ্ক ও কপারও রয়েছে ওটসে। এই দুটি নখের জন্য উপকারী। ওটসে রয়েছে বি কমপ্লেক্স ভিটামিনও।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget