এক্সপ্লোর

Acne Problem: কোন কোন বাদাম এবং ড্রাই-ফ্রুটস খেলে আচমকাই বাড়তে পারে ব্রনর সমস্যা

Nuts And Dry Fruits: কোন কোন বাদাম খেলে ত্বকে ব্রনর সমস্যা বাড়তে পারে, জেনে নিন। এই বাদামগুলি কম খাওয়াই ভাল। 

Acne Problem: ত্বকে অনেক ধরনের সমস্যার মধ্যে সবচেয়ে কষ্টকর হল ব্রন। একাধিক কারণে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরমকালে। এর মধ্যে রয়েছে খাওয়া-দাওয়ার অভ্যাস। অতিরিক্ত ভাজাভুজি, তৈলাক্ত খাবার খেলে, ব্রনর সমস্যা বাড়তে পারে। শরীরে সঠিক ভাবে ডিটক্সিফিকেশন না হলেও ব্রনর সমস্যা বাড়তে পারে। এছাড়াও কয়েকটি বাদাম অতিরিক্ত খাওয়া হয়ে গেলে ব্রনর সমস্যা বাড়তে পারে। বেশ কয়েক ধরনের বাদাম বেশি খাওয়া হয়ে গেলে বাড়তে বাড়ে ব্রনর সমস্যা। অতএব সতর্ক থাকা জরুরি। কোন কোন বাদাম খেলে ত্বকে ব্রনর সমস্যা বাড়তে পারে, জেনে নিন। এই বাদামগুলি কম খাওয়াই ভাল। 

কোন কোন বাদাম খেলে ব্রনর সমস্যা বাড়তে পারে, জেনে নিন 

  • যেসব বাদামে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি, সেগুলি অতিরিক্ত খাওয়া হয়ে গেলে ব্রনর সমস্যা বাড়তে পারে। ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড ত্বকের স্বাস্থ্যের পক্ষে উপকারী উপকরণ নয়। 
  • চিনাবাদাম এবং আখরোটের মধ্যে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। আর তাই এই দুই বাদাম কম পরিমাণে খেতে হবে। এমনিতেও চিনাবাদাম বেশি খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। আর আখরোট বেশি খেলে শরীরের তাপমাত্রা এবড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 
  • আমাদের শরীরে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্যা বাড়ে। আর তার থেকেই বাড়ে ব্রন। শুধু ব্রন নয়, র‍্যাশ, চুলকানিও দেখা দিতে পারে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের প্রভাবে। 
  • ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। শরীরে ওমেগা থ্রি এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বজায় রাখা জরুরি। তাহলে আর ব্রন, র‍্যাশ, চুলকানির সমস্যায় ভুগবেন না আপনি। 
  • যাঁদের ত্বক সেনসিটিভ প্রকৃতির, তাঁরা কিশমিশ এবং খেজুর খাওয়ার ব্যাপারেও সতর্ক থাকুন। বেশি পরিমাণে খেলেই বাড়বে সমস্যা। ওজনও বাড়বে দ্রুত গতিতে। 
  • কিশমিশ এবং খেজুরে থাকা চিনির পরিমাণ ত্বকে অয়েল বা সিবাম প্রোডাকশন বাড়িয়ে দেয়। এর থেকে বাড়তে পারে ব্রনর সমস্যা। আপনার ত্বক তেলতেলে ধরনের হলে কিশমিশ এবং খেজুর বেশি পরিমাণে খাওয়ার থেকে সতর্ক থাকুন। 

তবে বেশ কয়েকটি বাদাম রয়েছে যেগুলি খাওয়া ত্বকের স্বাস্থ্যের পক্ষে। ব্রনর সমস্যা কমবে। দূর হবে দাগছোপ। বাড়বে জেল্লা। ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড খেতে পারেন আপনি। এর মধ্যে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম। তার ফলে ব্রনর সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget