এক্সপ্লোর

Black Pepper: ওষধিগুণে ভরপুর, রোগ ঠেকাতে পাশে গোলমরিচ

Health Tips: স্বাস্থ্যের ক্ষেত্রে গোলমরিচের ভূমিকা কী? তা কতটা উপকারী? 

কলকাতা: খাওয়ার টেবিলে নুনের সঙ্গে আরও একটি যে জিনিস থাকে তা হল গোলমরিচ। খাবারে নুনের আধিক্য নানা শারীরিক সমস্যা কারণ, তা বারবার বলে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু গোলমরিচ? স্বাস্থ্যের ক্ষেত্রে গোলমরিচের ভূমিকা কী? তা কতটা উপকারী? 
 
ভারতীয় নানা পদে গোলমরিচের (Black pepper) ব্যবহার হয়ে থাকে। নানাভাবে ব্যবহার হয় এই মশলা। শুধু খাবারই নয়। তার সঙ্গেই আয়ুর্বেদিক ওষুধেও গোলমরিচের ব্যবহার রয়েছে। ভারতের পাশাপাশি চিনেও প্রাচীন কাল থেকে ওষধিগুণের জন্য গোলমরিচের কদর রয়েছে। ঠিক কী কী গুণ রয়েছে গোলমরিচের?

ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট
free radicals--মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি। শরীরে কোষের ক্ষতি করে থাকে। স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য free radicals তৈরি হয় শরীরে। এছাড়াও দূষণ, নেশার অভ্যাসের কারণেও free radicals তৈরি হয় শরীরে। শরীর বয়সের ছাপ পড়া, প্রদাহজনিত সমস্যা এমনকী ক্যানসারের ঝুঁকিও বৃদ্ধি পায় এর কারণে। এই সমস্যা রুখতেই কাজ করে অ্যান্টি অক্সিড্যান্ট (Anti-oxidant)। গোলমরিচের piperine নামে একটি যৌগ থাকে। যেখানে অ্য়ান্টি অক্সিড্যান্টের গুণাগুণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

প্রদাহ রুখতে কার্যকরী
আর্থারাইটিস (Arthiritis), যেকোনও ব্যথা বা মধুমেহ রুখতেও কার্যকরী গোলমরিচ। যেকোনও ধরনের Chronic inflammation রুখতে পারে গোলমরিচে থাকা যৌগ। ইঁদুরের উপর গবেষণা করে দেখা গিয়েছে, piperine ব্যবহারে গাঁটের ফোলা ও ব্যথা কমে যায়। শ্বাসযন্ত্রের প্রদাহও কমাতে পারে এই যৌগ। 

রক্তে শর্করার মাত্রায় লাগাম
গোলমরিচে থাকা  piperine নামক যৌগ ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে শুধুমাত্র গোলমরিচ খেলে কতটা কাজ হবে তা জানতে আরও গবেষণা প্রয়োজন। 

কোলেস্টেরলে লাগাম
রক্তে কোলেস্টেরলের (cholesterol) মাত্রা বেড়ে গেল তা হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি করে। ধমনীতে রক্ত চলাচলে বাধা সৃষ্টিও করে। গোলমরিচের যৌগ রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে। ইঁদুরের উপর ৪২ দিন ধরে চলা একটি গবেষণায় দাবি সপক্ষে ফল মিলেছে হলে দাবি।     

মস্তিষ্কের ক্ষমতা
piperine মস্তিষ্কের ক্ষমতা বা brain function বৃদ্ধি করতেও সক্ষম বলে একাংশের দাবি। 

আরও উপকার:
এছাড়াও গোলমরিচ শরীরে পোষকপদার্থ শোষণ করতে সাহায্য করে। পাচনতন্ত্রের জন্যও উপকারী গোলমরিচ।  

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: কোলেস্টেরল স্বাভাবিক? ডিম খান নির্ভয়ে

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget