এক্সপ্লোর

Oats vs Cornflakes: ওটস নাকি কর্ন ফ্লেকস? কোনটা বেশি স্বাস্থ্যকর?

চিকিৎসকরা বরাবরই পরামর্শ দিয়ে আসছেন যে, দিনের অন্যান্য সময়ের খাবারের তুলনায় আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার ব্রেকফাস্টের দিকে। পাশাপাশি ব্রেকফাস্ট এমন করতে হবে, যা পেটও ভরাবে আবার স্বাস্থ্যকরও হবে। 

নয়াদিল্লি : করোনা পরিস্থিতিতে আরও অনেকটা বেশি স্বাস্থ্য সচেতন হতে হচ্ছে আমাদের। নিউট্রিশনিস্টরাও পরামর্শ দিচ্ছেন যে, এখন স্বাস্থ্যকর খাবারখাওয়া সবথেকে বেশি জরুরি। যাতে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পাশাপাশি, অতিমারি পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ওয়ার্ক ফ্রম হোম করছেন। ফলে বাড়িতে থেকে কাজ করলেও নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার দিকে কিছুটা ঢিলেমি দেখা যাচ্ছে। তার ওপর বাড়তে থাকা কাজের চাপ প্রভাব পড়ছে শরীর-স্বাস্থ্যেও। চিকিৎসকরা বরাবরই পরামর্শ দিয়ে আসছেন যে, দিনের অন্যান্য সময়ের খাবারের তুলনায় আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার ব্রেকফাস্টের দিকে। শরীরকে সুস্থ রাখতে ব্রেকফাস্ট বাদ দিলে তো চলবেই না। পাশাপাশি ব্রেকফাস্ট এমন করতে হবে, যা পেটও ভরাবে আবার স্বাস্থ্যকরও হবে। 

ব্রেকফাস্টে এক সংখ্যক মানুষ ওটস খেতে পছন্দ করেন। আবার এক সংখ্যক মানুষ কর্ন ফ্লেকস খেতে পছন্দ করেন। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, ওটস নাকি কর্ন ফ্লেকস, কোনটা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। তাহলে জেনে নেওয়া যাক কোনটা বেশি স্বাস্থ্যকর ওটস নাকি কর্ন ফ্লেকস। পাশাপাশি দুটোর উপকারী গুনাগুনগুলিও জেনে নিন।

  • কর্ন ফ্লেকসের উপকারিতা -
    ১. কর্ন ফ্লেকস যে ভুট্টার দানা থেকে তৈরি হয়, তা আমরা সকলেই জানি। ১০০ গ্রাম কর্ন ফ্লেকসে ০.৪ গ্রাম ফ্যাট থাকে। ৮৪ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। ৭.৫ গ্রাম প্রোটিন, ১.২ গ্রাম ফাইবার, ২ শতাংশ ক্যালসিয়াম এবং সবমিলিয়ে ৩৭৮ ক্যালোরি থাকে।
    ২. ফ্যাটের পরিমাণ খুবই কম থাকায় কর্ন ফ্লেকস আমাদের হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী। কর্ন ফ্লেকস শরীরের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে।
    ৩. দুধের সঙ্গে কর্ন ফ্লেকস মিশিয়ে খেলে তা শরীরে প্রোটিনের মাত্রা বাড়ায়। আপনি যদি কর্ন ফ্লেকসের সঙ্গে মধু এবং আমন্ড বাদাম মিশিয়ে খেতে পারেন, তাহলে তা আরও স্বাস্থ্যকর হবে। আমাদের ফুসফুসের জন্য খুবই উপকারী এই কর্ন ফ্লেকস।
    ৪. যাঁরা ওজন কমাচ্ছেন এবং যাঁরা ওজন বাড়াচ্ছেন, উভয়ের জন্যই ব্রেকফাস্টে কর্ন ফ্লেকস খুবই উপকারী একটা খাবার। এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকায় ওজন কমাতেও সাহায্য করে এবং অনেকক্ষণ পর্যন্ত আপনার খিদে পাবে না।
  • এবার জেনে নেওয়া যাক ওটসে কী কী উপকারী গুনাগুন রয়েছে-
    ১. ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। প্রচুর পরিমাণে বেটা গ্লুকোন থাকার ফলে শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল কমে যায়। ১০০ গ্রাম ওটসে ১০.৮ গ্রাম ফ্যাট, ২৬.৪ গ্রাম প্রোটিন, ১৬.৫ গ্রাম ফাইবার, ১০৩ গ্রাম কার্বস, ৮ শতাংশ ক্যালশিয়াম এবং সব মিলিয়ে ৬০৭ ক্যালোরি রয়েছে।
    ২. কর্ন ফ্লেকসের মতো ব্রেকফাস্টে ওটস কেলেও অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। 
    ৩. ওজন কমাতে দারুণ সাহায্য করে ওটস।

পুষ্টিবিদদের মতে, ওটস এবং কর্ন ফ্লেকস দুটোই সমান উপকারী। তবে, শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কর্ন ফ্লেকস বেশি উপকারী। পাশাপাশি আপনি যদি ডায়াবিটিসের রোগী হন, তাহলে ওটস আপনার জন্য দারুণ উপকারী।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget