এক্সপ্লোর

Cataracts in Children: ঝাপসা হচ্ছে দৃষ্টি, লেখা ক্রমেই হচ্ছে অস্পষ্ট, ছানির শিকার শিশুরাও ! কোন লক্ষণে হবেন সতর্ক?

ছোটদের ছানি পড়ার ধরন আলাদা। আর লক্ষণও আলাদা-আলাদা, কারণ ছানিজনিত সমস্যাগুলি সাধারণত শিশুরা বুঝতেও পারে না।

ছানি বা ক্যাটারাক্ট। বেশিরভাগ মানুষই মনে করেন এটি এক্কেবারেই বয়স্কদের সমস্যা।  চুলে পাক ধরা, ত্বক শিথিল হওয়ার মতো এই সমস্যাও এখন কম বয়সীদেরও ছাড়ছে না। এখন তো শিশুদের মধ্যেও ক্যাটারাক্টের সমস্যা দেখা যাচ্ছে, যা নিয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। বেশির ভাগ ক্ষেত্রেই ছানির সমস্যা দেখা যায় ষাটোর্ধ্বদের মধ্যে। বহু মানুষ দৃষ্টিহীনও হয়ে পড়েন এই সমস্যায়। ইদানীং বহু শিশুদেরও ছানির কারণে ঝাপসা হয়ে যাচ্ছে চোখ। বয়সেও ছানির কারণে ঝাপসা হয়ে যাচ্ছে চোখ। শিশুদের ছানির কারণ হিসবে অনেকগুলি বিষয়টা চিহ্নিত করেছেন চিকিৎসকরা। ব্যতিক্রমী ক্ষেত্রে  কয়েক মাসের শিশুরও ছানি হতে পারে। আবার  পাঁচ বছরের শিশুরও হতে পারে। এখন তার চিকিৎসাও হয় যে কোনো ভাল চক্ষু হাসপাতালে । অস্ত্রোপচার করে ছানি সারিয়ে দেন চিকিৎসকেরা। তবে মনে রাখতে হবে ছোটদের ছানি পড়ার ধরন আলাদা। আর লক্ষণও আলাদা-আলাদা, কারণ ছানিজনিত সমস্যাগুলি সাধারণত শিশুরা বুঝতেও পারে না। যেমন - বোর্ডে লেখা পড়তে সমস্যা হওয়া, দূরের লেখা পড়তে না পারা, চোখের মণি ও চারপাশে সাদা স্তর দেখলে সতর্ক হোন। 

জন্মগত ক্যাটারাক্ট (Congenital Cataract)

কিছু শিশু জন্ম থেকেই ক্যাটারাক্ট  নিয়ে জন্মায়। এটি সাধারণত বংশগত (Genetic) । কোনও কোনও ক্ষেত্রে  গর্ভাবস্থায় মায়ের কোনও সংক্রমণের ফলে  (যেমন রেডিওলজিক্যাল এক্সপোজার, রুবেলা ভাইরাস) এই সমস্যা হতে পারে।  ক্রোমোজ়োমের ত্রুটি বা জিনগত কারণে ছানি পড়তে পারে। তবে আরও কিছু কারণে চোখের লেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ছানির সমস্যা হতে পারে। 

চোখে আঘাত (Eye Injury)

শিশুদের খেলাধুলা বা কোনো দুর্ঘটনার কারণে চোখে আঘাত লাগলেও সমস্যা হতে পারে।  আঘাতের কারণে লেন্সের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়।  যার ফলে চোখ ঘোলাটে হতে শুরু করে।

সিস্টিক ফাইব্রোসিস এবং মেটাবলিক ডিসঅর্ডার

কিছু মেটাবলিক রোগ যেমন গ্যালাকটোসিমিয়া, নিউরোডার্মাটাইটিস ইত্যাদি শিশুদের  দৃষ্টিশক্তির সমস্যার কারণ হতে পারে। এই রোগগুলি চোখের লেন্সকে প্রভাবিত করে।

ওষুধের প্রভাব 

শিশুদের যদি দীর্ঘ সময় ধরে কিছু ওষুধ খেতে হয়, বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, তবে এটি থেকেও চোখের সমস্যা হতে পারে।

চোখের সংক্রমণ (Eye Infection)

শিশুদের চোখে সংক্রমণ হলে ক্যাটারাক্টের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যদি সংক্রমণের চিকিৎসা সময় মতো না হয়, তবে লেন্সের গুণমান খারাপ হতে পারে।

তথ্যসূত্র : ABP News 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget