এক্সপ্লোর

Common Hair Care mistakes: চুলের যত্ন করতে গিয়ে যে ভুলগুলো আমরা রোজ করি

চুলের ক্ষেত্রে এমন অনেক ভুল যা বহু মানুষ নিয়মিত করে থাকেন।অনেক সময়ই হয়তো ভাবছেন, এতে চুলের অনেক উপকার হচ্ছে, আদতে করছেন ক্ষতি।তাহলে জেনে নেওয়া যাক প্রতিদিন কীভাবে যত্ন করতে গিয়ে চুলের ক্ষতি করে ফেলছেন

কলকাতা: স্বাস্থ্য হোক কিংবা ত্বক অথবা চুল (Hair)। সুস্থ থাকতে গেলে এগুলোর দিকে নজর দেওয়া খুবই জরুরি। সঙ্গে যত্ন নেওয়াটাও জরুরি। একদিকে যেমন স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য প্রয়োজনীয় ডায়েট মেনে চলছেন, তেমনই চুল (Hair Care) কিংবা ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্যও সঠিক ডায়েট থেকে সঠিকভাবে যত্ন নেওয়ার পদ্ধতিগুলো মেনে চলা দরকার। কিন্তু অনেক সময়ই ভুল ধারণা থেকে যত্ন নেওয়ার পরিবর্তে করে ফেলছেন একগাদা ক্ষতি। চুলের ক্ষেত্রে এমন অনেক ভুল যা বহু মানুষ নিয়মিত করে থাকেন। অনেক সময়ই হয়তো ভাবছেন, এতে চুলের অনেক উপকার হচ্ছে, আদতে করছেন ক্ষতি। তাহলে জেনে নেওয়া যাক প্রতিদিন কীভাবে যত্ন করতে গিয়ে চুলের ক্ষতি করে ফেলছেন।

১. অনেকেরই চুল ভেজা অবস্থায় শুয়ে পড়া অভ্যাস থাকে। কিংবা চুলে কোনও প্যাক লাগিয়ে শুয়ে পড়া অভ্যাস থাকে। এই অভ্যাস চুলের মারাত্মক ক্ষতি করে বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, চুল ভেজা অবস্থায় শুয়ে পড়লে তা ভালো করে শুকনো হতে পারে না। এর ফলে চুলের গোড়া পচে যায়। এবং চুল পড়ে যাওয়ার অন্যতম কারণই হল চুল সঠিকভাবে না শুকনো হওয়া। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চুল সঠিকভাবে শুকনো হওয়ার পরই তা বাঁধা উচিত কিংবা শোওয়া উচিত।

আরও পড়ুন - Coronavirus Home Testing : করোনা আক্রান্ত কিনা জানতে বাড়িতেই পরীক্ষা করুন সহজ পদ্ধতিতে

২. যাঁদের কোঁকড়ানো চুল, তাঁদের শুষ্কতার একটা সমস্যা থাকে। কোঁকড়ানো চুলের ক্ষেত্রে অনেক বেশি যত্ন নেওয়া দরকার। অনেকেই তাই যত্ন নেওয়ার জন্য হেয়ার মাস্ক কিংবা ক্রিম ব্যবহার করে থাকেন চুলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোঁকড়ানো চুলের যত্ন নিতে গিয়ে অনেকে যে হেয়ার মাস্ক বা ক্রিম ব্যবহার করেন, তা স্কাল্পে ব্যবহার করেন। এতে চুলের আদতে ক্ষতি হচ্ছে। হেয়ার মাস্ক বা ক্রিম স্কাল্পে ব্যবহার করা উচিত নয়। চুলের গোড়ায় ব্যবহার করা দরকার। যদি অয়েলি স্কিন হয়, তাহলে চুলের গোড়া থেকে দু আঙুল উপরে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। 

৩. চুলে পছন্দমতো রং বহু মানুষ করে থাকেন। আর এর মাধ্যমেই অজান্তেই চুলের মারাত্মক ক্ষতি করে ফেলছেন। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলে ডাই করতে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই কোনও ধারণা থাকে না। এর ফলে প্রোডাক্টে থাকা কেমিক্যাল ক্ষতি করছে। তাই যদি একান্তই ডাই বা রং করার ইচ্ছে হয়, তাহলে প্রাকৃতিক উপাদান ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget