এক্সপ্লোর

Cyclone Remal: ঘূর্ণিঝড়ের প্রভাবে নষ্ট হতে পারে এই ইলেকট্রনিক জিনিসগুলি, বড় ক্ষতি এড়াতে কী করবেন ?

Cyclone Remal Effect On Electronic Appliances: ঘূর্ণিঝড়ের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে বাড়ির বড় থেকে ছোট ইলেক্ট্রনিক জিনিস। বড় ক্ষতি এড়ানোর জন্য কী করবেন দেখে নিন।

Cyclone Remal Effect On Electronic Appliances: আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রেমালের বড়সড় প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর। ঘূর্ণিঝড়ের জেরে বাড়ির ইলেকট্রনিক আসবাব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বড়সড় যন্ত্রপাতি যেমন ফ্রিজ, টিভি, এসি, চিমনি, গিজার, মোটর খারাপ হয়ে যেতে পারে। আবার অন্যদিকে ফোন, ল্যাপটপের মতো ছোট অথচ ভীষণ দরকারি জিনিসগুলির উপরেও প্রভাব পড়তে পারে। এই অবস্থায় বড় ক্ষতির আশঙ্কা এড়াতে কিছু কাজ করে রাখা ভাল।

ইলেকট্রনিক জিনিস বাঁচাতে যা যা করবেন

  • প্রথমেই ফোন, ল্যাপটপ, চার্জ ব্যাঙ্ক ফুল চার্জ করে নিন। 
  • পাম্পের সাহায্যে ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণে জল ভরে রাখুন। ঘূর্ণিঝড়ের সময় কারেন্ট অফের আশঙ্কা থাকে। আমফানের মতো দীর্ঘ সময় কারেন্ট অফ থাকলে জলের সমস্যায় পড়তে হতে পারে।
  • বাড়িতে ফিল্টার করা জল খান অনেকেই। তারা অবশ্যই প্রতিটি জলের পাত্র ভরে রাখুন এই সময়। কারণটা একই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে জল ফিল্টার করার মেশিন চালাতে পারবেন না।
  • চিমনি, মাইক্রোওভেন,ওয়াশিং মেশিন অনেকের বাড়িতেই থাকে। এগুলির নির্দিষ্ট কাজ সেরে রাখুন। রান্নাবান্নাও দ্রুত সেরে কাজ মিটিয়ে ফেলুন এই যন্ত্রপাতিগুলির।
  • ইলেকট্রনিক যন্ত্রগুলি সুরক্ষিত রাখার জন্য সুইচ অফ করে দিন সবকটির। পাশাপাশি প্লাগটিও খুলে রেখে দিন। এতে তুমুল বজ্রপাত হলেও ইলেকট্রনিক জিনিস নষ্ট হওয়ার ভয় থাকবে না।
  • ঘরের জানালা দরজা খোলা না রাখাই ভাল। এতে ঘরের মধ্যে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে।
  • বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেলে ফোন বা ল্যাপটপ চার্জ দেবেন না। এতে যন্ত্রগুলি নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
  • প্লাস্টিক দিয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি ঢেকে রাখুন। এতে দরজা জানালার পাশে থাকলে জল লেগে জিনিসগুলি নষ্ট হবে না। 
  • সার্জ প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। এটি বজ্রবিদ্যুতের সময় অতিরিক্ত বিদ্যুৎ কোনও মেশিনে প্রবেশ করতে চাইলে তা শোষণ করে নেয়। বিদ্য়ুতের বৃদ্ধি শোষণ করে নেয় বলেই একে সার্জ প্রোটেক্টর বলা হয়।
  • বেশ কিছু ইলেকট্রনিক জিনিস ব্যাটারিচালিত হয়। অর্থাৎ কোনও কারেন্ট সাপ্লাই ছাড়াই সেটি চলে। তাই বলে বজ্রপাতের সময় সেগুলি ব্যবহার করা মোটেই নিরাপদ নয়। তাতে বিপদের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন - Cyclone Remal: আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget