এক্সপ্লোর

Lifestyle:কাশি থামছে না? বাড়িতে মধু-লেবু-আদা-চিনি আছে তো?

Cough And Home Remedies:কাশির দমকে কিছুতেই মুখ বন্ধ হচ্ছে না? সঙ্গে গলা ব্য়থা? শীত মানে এখন এই সমস্যা প্রায় সকলের ঘরে। গলা ব্যথা, কাশি-সর্দির ধাক্কায় ঘুমটুকুও লাটে উঠেছে। কী করবেন?

কলকাতা: কাশির দমকে কিছুতেই মুখ বন্ধ হচ্ছে না? সঙ্গে গলা ব্য়থা? শীত মানে এখন এই সমস্যা প্রায় সকলের ঘরে। গলা ব্যথা, কাশি-সর্দির ধাক্কায় ঘুমটুকুও লাটে উঠেছে। কী করবেন? বহু সময়ে ডাক্তারের কাছে না গিয়েই চেনাশোনা কাফ সিরাপে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে থাকি আমরা। এমন সব ক্ষেত্রে, কাফ-সিরাপের বদলে একটি ঘরোয়া টোটকা দারুণ কার্যকরী হতে পারে। তবে মনে রাখা দরকার, এটি কোনও ডাক্তারি পরামর্শের বিকল্প নয়। কাজেই চিকিৎসক কোনও ওষুধ দিলে, তা বাদ দিয়ে এই টোটকায় ভরসা রাখা অনর্থক।

কী রকম? 
আদা, লেবু, মধু ও চিনি। কাশি-গলা ব্যথার মতো সমস্যায় স্বস্তি পেয়ে এই চারটি উপকরণের মিশ্রণের উপর ভরসা রাখেন অনেকে। বাড়ির বয়স্ক সদস্যদের মুখেও হয়তো এই মিশ্রণের কথা শুনে থাকবেন কেউ কেউ। আশার কথা হল, এ জন্য যে জিনিসগুলি লাগে, তাও সাধারণ ভাবে হাতের নাগালেই থাকে।

  • তালিকায় প্রথম নামটি অবশ্যই মধু-র। গলায় খুসখুসে ভাব কিছুটা কমিয়ে আরাম দিতে পারে এটি।
  • বেশিরভাগ সময়েই খাবারে চিনি দিতে বারণ করা হলেও কেউ কেউ এই মিশ্রণে চিনি দিতে বলেন। বিশেষত, শিশুদের ক্ষেত্রে মিশ্রণটিকে একটু সুস্বাদু করতে এই পথ নেওয়া হয়।
  • লেবু। ১ টা গোটা লেবু, টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এর মধ্যে থাকা ভিটামিন সি এক দিকে প্রদাহ কমাতে সাহায্য করবে, অন্য দিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজে দেবে।
  • চতুর্থ উপাদান যেটি কাজে লাগবে, তা হল আদা। ৫০ গ্রাম আদা কুচি কুচি করে কেটে তার পর সেটির রস বের করে নিতে হবে।

প্রক্রিয়া:

এর পরের ধাপে  হবে মিশ্রণ বানানোর প্রক্রিয়া। প্রথমে প্যান গরম করে তাতে চিনি গরম করে ফেলুন। যতক্ষণ পর্যন্ত সেটি গলে বা ক্যারামেলাইজড না হচ্ছে, ততক্ষণ সেটি গরম করতে হবে। এর পর আভেন বন্ধ করে ওই গলিত অংশের উপর আদার রস, লেবুর রস এবং মধু ঢেলে দিন। তার পর ভাল করে মেশান। সবশেষে, তেল মাখানো একটি প্লেটে মিশ্রণটি ঢেলে রেখে, ঠান্ডা করে Wrap করে রাখুন। কাশির ঘরোয়া টোটকা হিসেবে, এই মিশ্রণ দারুণ কাজে দেবে, বিশ্বাস অনেকের। তবে একটি কথা আবারও ডাক্তাররা মনে করাচ্ছেন। এই ঘরোয়া টোটকা কখনওই আধুনিক চিকিৎসার বিকল্প হতে পারে না। কাশি দীর্ঘদিন থাকলে বা অন্য উপসর্গ থাকলে ডাক্তারের কাছে যাওয়াই সঠিক কাজ, একথাও ভুলে গেলে চলবে না।

আরও পড়ুন:একের পর এক পার্টি মেকআপের পর ত্বকের অবস্থা বেহাল? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget