এক্সপ্লোর

Dum Paneer Recipe: ভাইফোঁটা স্পেশাল রেসিপি দম পনির, শিখে নেওয়া যাক তৈরির সহজ পদ্ধতি

মাছ, মাংস, মটন কিংবা ডিমের কোনও পদের পাশাপাশি পনিরের পদও বহু মানুষের খুবই পছন্দের। পঞ্জাবি কোনও ধাবাতে খেতে গেলে মেনুতে দম পনির (Dum Paneer Recipe) থাকবেই।

কলকাতা: উৎসবের মরশুম চলছে। দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলির পর এসে গিয়েছে ভাইফোঁটা (Bhai Phota 2021)। বহু বাড়িতেই বছরের অন্যান্য দিন সুযোগ না হয়ে উঠলেও আজকের এই বিশেষ দিনে ভাইয়েরা বোনের বাড়িতে আসেন। তাই আজকের এই দিনটাকে আরও একটু বেশি স্পেশাল করে তুলুন বিশেষ রেসিপি তৈরি করে। বাড়িতে তৈরি করলে স্বাস্থ্যের খেয়ালও রাখা যাবে, আবার সুস্বাদুও হবে একইরকম।

মাছ, মাংস, মটন কিংবা ডিমের কোনও পদের পাশাপাশি পনিরের পদও বহু মানুষের খুবই পছন্দের। পঞ্জাবি কোনও ধাবাতে খেতে গেলে মেনুতে দম পনির (Dum Paneer) থাকবেই। তাই আজকের ভাইফোঁটার মতো বিশেষ দিনে জিভে জল আনা দম পনির কীভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন, তা দেখে নেওয়া যাক।

দম পনির তৈরি করতে কী কী উপকরণ লাগবে দেখে নেওয়া যাক-
১. এক চামচ তেল
২. চারটে রসুন
৩. ৪টে ছোট এলাচ
৪. দারুচিনি
৫. একটা পেঁয়াজ বাটা
৬. এক চামচ আদা বাটা
৭. এক চামচ রসুন বাটা
৮. চারটে কাঁচালঙ্কা বাটা
৯. ৩ চামচ দই
১০. এক চামচ ধনেগুঁড়ো
১১. এক চামচ গোলমরিচগুঁড়ো
১২. এক চামচ জিরেগুঁড়ো
১৩. নুন আন্দাজমতো
১৪. অর্ধেক চামচ হলুদগুঁড়ো
১৫. অর্ধেক চামচ গরম মশলাগুঁড়ো
১৬. ২৫০ গ্রাম পনির
১৭. ধনেপাতা কুঁচি
১৮. ক্রিম

আরও পড়ুন - Bhai Phota 2021: ভাইফোঁটায় মিষ্টিমুখ হোক আপেলের রাবড়ি দিয়ে

কীভাবে তৈরি করবেন দম পনির?
১. দম পনির তৈরি করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে রসুন, এলাচ, দারুচিনি ফোড়ন দিতে হবে। মশলা ভাজা হলে সুন্দর গন্ধ বের হবে। 
২. এবার তাতে পেঁয়াজবাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। মাঝারি আঁচে রান্না করতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। পেঁয়াজবাটা কষানো হলে আদাবাটা, রসুনবাটা, কাঁচালঙ্কাবাটা দিয়ে কষাতে থাকুন। কষানো হলে তাতে দই মিশিয়ে দিন।
৩. মশলার সঙ্গে দই ভালো করে মিশিয়ে কষানো হলে ধনেগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, হলুদগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো এবং নুন দিয়ে কষাতে থাকতে হবে। কষানো হলে ফের বাকি দই দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।
৪. সমস্ত মশলা ভালো করে কষানো হলে আঁচ কমিয়ে এক কাপ জল, পনির এবং ক্রিম দিয়ে নাড়াচাড়া করুন। 
৫. এবার কড়াইয়ের মুখে ঢাকনা দিয়ে রান্না করতে থাকুন। 
৬. মিনিট পনেরো পর ঢাকনা খুলে দেখুন। যদি দেখেন রান্নার উপরে তেল ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে রান্না সঠিক হয়েছে।
৭. ঘন ঘন হলে কড়াই থেকে নামিয়ে উপরে ধনেপাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget