এক্সপ্লোর

Boiled Egg Health Benefits: প্রোটিনের অভাব শরীর-স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে, তাই রোজ পাতে রাখুন একটা ডিম সেদ্ধ

Health Tips: রোজ একটা করে ডিম সেদ্ধ খেতে হবে, অবশ্যই কুসুম সমেত। প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেলে কী কী উপকার হবে আপনার শরীর-স্বাস্থ্যের, দেখে নিন। 

Boiled Egg Health Benefits: আমাদের শরীরে প্রয়োজনীয় কোনও উপকরণেরই ঘাটতি হওয়া উচিত নয়। এই তালিকায় রয়েছে, প্রোটিন। শরীরে প্রোটিনের ঘাটতি একেবারেই হতে দেওয়া চলবে না। কারণ প্রোটিনের ঘাটতি আমাদের শরীরে দেখা দিলে একাধিক সমস্যায় পড়বেন আপনি। সবার আগে প্রভাব পড়বে চুলে। মারাত্মক হারে চুল ঝরতে পারে। এছাড়াও প্রোটিনের ঘাটতি ঘনঘন ইনফেকশন ডেকে আনবে আপনার শরীরে। সারাক্ষণ ক্লান্তিতে ঝিমাবেন আপনি। প্রোটিনের ঘাটতির প্রভাব পড়তে পারে আমাদের ত্বকেও। দেখা দিতে পারে প্রচণ্ড চুলকানি। মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যেতে পারে ত্বক। তাই শরীরে সঠিক মাত্রায় প্রোটিন বজায় রাখা জরুরি। 

আর তার জন্য রোজ একটা করে ডিম সেদ্ধ খেতে হবে, অবশ্যই কুসুম সমেত। প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেলে কী কী উপকার হবে আপনার শরীর-স্বাস্থ্যের, দেখে নিন। 

  • প্রতিদিন অন্তত একটা ডিম সেদ্ধ খাওয়া প্রায় সকলেরই উচিত। ডিম সেদ্ধ করে খেলেই উপকার সবচেয়ে বেশি। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। চুলের স্বাস্থ্যের জন্য ডিম খাওয়া ভাল। 
  • যাঁদের চুলের সমস্যা রয়েছে, তাঁরা চুলে ডিম না মেখে, বরং রোজ একটা ডিম সেদ্ধ খান। চুল পড়ার সমস্যা কমায় ডিমে থাকা বিভিন্ন উপকরণ। ব্রেকফাস্টে রোজই একটা ডিম সেদ্ধ খেতে পারেন আপনি। 
  • পেশীর মেরামতিতে কাজে লাগে ডিমের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। তাই যাঁরা নিয়মিত শরীর চর্চা করেন, তাঁরা রোজ ডিম সেদ্ধ খান। 
  • প্রোটিনের পাশাপাশি প্রচুর হেলদি ফ্যাট রয়েছে ডিমের মধ্যে। এইসব হেলদি ফ্যাট আমাদের শরীর স্বাস্থ্যের অনেক উপকার করে। 
  • মস্তিষ্ক সজাগ, সক্রিয় রাখতে, মস্তিষ্কের কার্যক্রম সঠিক রাখতে সাহায্য করে রোজ একটা ডিম সেদ্ধ খাওয়ার অভ্যাস। 
  • চোখের স্বাস্থ্যের জন্যেও ডিম খাওয়া ভাল। তাই দৃষ্টিশক্তি ভাল রাখার জন্য পাতে রাখুন ডিম সেদ্ধ। 
  • ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা আমাদের শরীরে ক্যালশিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে। 
  • আর ক্যালশিয়াম এবং ফসফরাস আমাদের হাড়ের গঠন মজবুত করে। হাড়ের ক্ষয় রোধ করে। তাই রোজ একটা ডিম সেদ্ধ খান। 
  • ডিম সেদ্ধ খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। খাইখাই ভাব কমবে। ফলে যখন তখন যা কিছু খেয়ে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমবে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget