এক্সপ্লোর

Fruits: ফলের রস খাওয়ার বদলে ফল চিবিয়ে খাওয়া কেন স্বাস্থ্যের পক্ষে বেশি ভাল ?

Healthy Lifestyle Tips: ফলের মধ্যে বিশেষ করে ফলের খোসা, বাইরের অংশ এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী। ফল রস করে খেতে গেলে এইসব ফাইবার নষ্ট হয়ে যায়।

Fruits: শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য রোজ অন্তত একটা ফল খাওয়া উচিত। মরশুমের একতা ফল যদি প্রতিদিন আপনার মেনুতে থাকে, তাহলে অনেক রোগই আপনাকে ছুঁতে পারবে না। আর নিয়মিত ফল খেলে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। কিন্তু ফল কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার আপনি পাবেন? চিকিৎসকরা বলেন, রস করে খাওয়ার পরিবর্তে ফল চিবিয়ে খেলেই পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক ফলের রসের পরিবর্তে ফল চিবিয়ে খাওয়ার অভ্যাস কেন বেশি উপকারী। 

ফলের মধ্যে বিশেষ করে ফলের খোসা, বাইরের অংশ এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী। ফল রস করে খেতে গেলে এইসব ফাইবার নষ্ট হয়ে যায়। তার ফলে ওই ফাইবারের গুণ আর পাওয়া যায় না। তাই চেষ্টা করুন ফল চিবিয়ে খেতে, রস করে নয়। তাহলে একটা ফল খেলে তার পুষ্টিগুণ পুরোটাই আপনার শরীরে প্রবেশ করবে। একান্ত অসুবিধা থাকলে ফল রস করে খেতে পারেন। অনেক ফলের খোসাতেই রয়েছে প্রচুর গুণ। তাই সেইসব ফলের খোসা না ফেলে খোসা সমেত খেতে পারলেই ভাল। তবে পেটের সমস্যা থাকলে ফলের খোসা বাদ দিয়ে খাওয়াই ভাল। আর বয়স্ক মানুষদের দাঁতের সমস্যা থাকলে ফলের রস করে খাওয়ানোই শ্রেয়। একদম ছোট্ট বাচ্চাদেরও ফলের রস করে খাওয়াতে পারেন। তবে বাচ্চা একটু বড় হতে শুরু করলে অবশ্যই তাকে ফল চিবিয়ে খাওয়ানোর অভ্যাস করুন। 

বাজারচলিত বিভিন্ন কোম্পানির প্যাকেট (টেট্রা প্যাক) বা বোতলে ভরা ফলের রস যত কম খাবেন ততই স্বাস্থ্যের পক্ষে মঙ্গল। কারণ এইসব ফলের রস অনেকদিন ভাল রাখার জন্য তার মধ্যে দেওয়া হয় প্রিজার্ভেটিভ। এছাড়াও থাকে অতিরিক্ত চিনি। আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রিজার্ভেটিভ এবং অ্যাডেড সুগার- দুটোই মারাত্মক ক্ষতিকর। তাই প্যাকেটজাত ফলের রস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। দোকান থেকে ফল কিনে ভাল করে ধুয়ে নিয়ে সেটা খান। উপকার পাবেন অনেক বেশি। অ্যাসিডিটির সমস্যা এড়ানোর জন্য একদম খালি পেটে কখনই ফল খাবেন না। ফল খাওয়ার আগে সামান্য কিছু খেয়ে নেওয়া জরুরি। 

আরও পড়ুন- হৃদযন্ত্র ভাল থাকার রহস্য লুকিয়ে কোলেস্টেরলে, কী কী খেলে নিয়ন্ত্রণে থাকবে ব্যাড কোলেস্টেরলের মাত্রা 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget