এক্সপ্লোর

Health Tips: ‘না’ বলাও জরুরি, চল্লিশের পর কোন কোন খাবারকে ?

Foods To Avoid After 40: চল্লিশের পর পুরুষ ও মহিলাদের শরীর নিয়ে অনেকটাই সচেতন থাকতে হয়। এই অবস্থায় কোন কোন খাবারকে না বলবেন, জেনে নিন বিশদে।

কলকাতা: চল্লিশের পর থেকে জীবনের আরেকটা অধ্যায় শুরু হয়। সেটি হল সুস্থ ও সতেজ থাকার। জীবনকে উপলব্ধি ও উপভোগ করার জন্য এর পর অনেকটা সময় বাঁচতে হয়। তাই শরীরের দেখভাল করা এই সময় জরুরি। আর সেই তার জন্য খাওয়াদাওয়ার ক্ষেত্রে কিছু বাছবিচার আনতে হবে। কোন কোন খাবার চল্লিশের পর খাওয়া উচিত আর কোন খাবার নয় ? জেনে নেওয়া যাক বিশদে।

চল্লিশের পর কোন কোন খাবার নয় ?

রিফাইনড তেল - রান্নার জন্য আমরা অনেকেই রিফাইনড সাদা তেল ব্যবহার করি। এই তেল স্বাস্থ্যের জন্য খারাপ। কারণ তেলের ভাল ফ্যাট রিফাইন পদ্ধতিতে খারাপ ফ্যাট হয়ে যায়। যা হার্ট ও রক্তের ক্ষতি করে।

রেড মিট -  স্তন্যপায়ী প্রাণীর মাংসকে রেডমিট বলা হয়। মুরগির মাংস বাদ দিলে বেশিরভাগ মাংসই রেড মিট। যা খাওয়া মোটেই উচিত নয়। কারণ এর মধ্যে রয়েছে কোলেস্টেরল ও খারাপ ফ্যাট। দুটোই হার্টের জন্য ক্ষতিকর।

অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা পানীয় -  অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার শরীরের জন্য এই বয়সে শরীরের জন্য ক্ষতিকর। এই তালিকায় রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, পেস্ট্রি, কেক ইত্যাদি।

অতিরিক্ত কার্বোহাইড্রেট -  অতিরিক্ত কার্বোহাইড্রেটজাতীয় খাবার ওবেসিটিসহ নানা রোগের কারণ। তাই এগুলি এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকরা।

রিফাইনড কার্বোহাইড্রেট -  অতিরিক্ত কার্বোহাইড্রেট যেমন শরীরের জন্য ভাল নয়, তেমনই ক্ষতিকর রিফাইনড কার্বোহাইড্রেট।

খারাপ ফ্যাট রয়েছে এমন খাবার - খারাপ ফ্যাট রয়েছে এমন খাবারের হার্টের রোগ ও কোলেস্টেরল ডেকে আনে। এই তালিকায় রয়েছে পাম তেলে ভাজা খাবার, চিজ, বাটার, ফাস্ট ফুডের ফ্যাট।

ডিম ও দুধ পরিমিত পরিমাণে - একদিকে যেমন ডিম ও দুধের ক্য়ালসিয়াম শরীরের জন্য জরুরি। অন্যদিকে এর মধ্য়ে থাকা ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর। কারণ এই দুটিতেই স্যাচুরেটেড ফ্যাট থাকে। অতিরিক্ত খেলে কোলেস্টেরল ও হার্টের রোগ হতে  পারে।

অ্যালকোহল -  অ্যালকোহল অর্থাৎ মদ্যপান বন্ধ করতে হবে। লিভারসহ একাধিক রোগের কারণ হতে পারে অ্যালকোহল। তাই চল্লিশের পর বিদায় জানাতে হবে এই পানীয়কে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Tips: ঠান্ডা লেগে গলায় ব্যথা, ঘরোয়া কোন উপায়ে সারবে দ্রুত ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget