এক্সপ্লোর

Health Tips: ঠান্ডা লেগে গলায় ব্যথা, ঘরোয়া কোন উপায়ে সারবে দ্রুত ?

Sore Throat Remedies: খামখেয়ালি আবহাওয়ার জেরে সর্দিকাশি লেগে যাওয়া স্বাভাবিক। এই অবস্থায় ঘরোয়া কিছু টোটকা সহজে রেহাই দিতে পারে সমস্যা থেকে।

কলকাতা: হঠাৎ করে চড়া রোদ উঠছে তো হঠাৎ করেই আবার ঝড়বৃষ্টি। এই অবস্থায় শরীর খারাপ হওয়াই স্বাভাবিক। সাধারণত এই সময় সর্দি কাশির ঝুঁকি বেড়ে যায়। আর তা হলে গলা ব্যথা, নাক থেকে জল পড়া লেগেই থাকে। কিছু ক্ষেত্রে গলা ব্যথার জেরে কথা বলতে অসুবিধা হয়। খাবার গিলতে সমস্যা হয়। গলা ব্যথা থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া টোটকার উপর ভরসা রাখতে পারেন।

গলা ব্যথা থেকে রেহাই পেতে ঘরোয়া টোটকা (Sore Throat Remedies)

আদা চা - চাইলেই হাতের কাছে যেগুলি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল আদা চা। আদার মধ্যে প্রদাহনাশী অর্থাৎ অ্যান্টিইনফ্লেমেটরি গুণ রয়েছে‌। এটি গলা ব্যথা কমায়। এছাড়াও গলায় কোনও ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ হলে তার থেকে রেহাই দেয়।

নুন দিয়ে গার্গল করা - ঘরোয়া সমাধান হিসেবে অন্যতম সেরা হল গার্গল করা‌। রোজ দিনে ৩-৪ বার গার্গল করুন। এতে গলা ব্যথা অনেকটাই কমে। পাশাপাশি গলার মধ্যে কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে তা থেকে রেহাই পাওয়া যায়।

মধু - মধু গলার সংক্রমণ কমাতে সাহায্য করে। নিয়মিত মধু খেলে ভাইরাস বা ব্যাকটেরিয়া গলায় বাসা বাঁধতে পারে না। পাশাপাশি গলা ব্যথার সমস্যা থেকেও রেহাই দেয় মধুর গুণ।

বেকিং সোডা দিয়ে গার্গল - বেকিং সোডা দিয়ে গার্গল করলে গলার ব্যথা অনেকটাই কমে যায়। গলার ব্যথা কমানোর পাশাপাশি এটি গলায় কোনও ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ হয়ে থাকলে তা থেকেও রেহাই দেয়।

মেথি চা -  মেথি দিয়ে তৈরি চা-ও গলা ব্যথা কমাতে উপকারী। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, এটি নানাধরনের ব্যথা কমাতে সাহায্য করে। একই ভাবে এটি গলা ব্যথা থেকেও রেহাই দেয়।

পুদিনা চা - আদা চায়ের মতোই গলা ব্যথা কমাতে বেশ কার্যকর পুদিনা চা। পুদিনা চায়ের মধ্যে প্রদাহনাশী গুণ রয়েছে। এছাড়াও, এটি ভিতরে গিয়ে মেনথল উৎপাদন করে। যা থেকে মিউকাস অর্থাৎ কফ কমায়। পাশাপাশি কাশিও কমায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Volume Eating: ওজন কমাতে নয়া ট্রেন্ড ভলিউম ইটিং, মন ভরে যত ইচ্ছে খেলেই হবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget