এক্সপ্লোর

Winter Food Tips: শীতের মরসুমে সুস্থ থাকতে নজর দিন খাওয়া-দাওয়ায়, এইসব খাবার মেনুতে না রাখাই ভাল

Foods: শীতের মরসুমে সুস্থ থাকতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন একনজরে দেখে নিন।

Winter Health Tips: কথায় বলে শীতকালে খেয়ে সুখ। অবশ্যই মনকে তৃপ্তি দিয়ে খাওয়াদাওয়া করুন। কিন্তু সেই সঙ্গে খেয়াল রাখুন স্বাস্থ্যেরও। আর তাই শীতের মরসুমে বেশ কিছু খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যের পক্ষে (Winter Foods to Avoid) ভাল। নির্দিষ্ট কয়েকটি খাবার শীতকালে না খেলে সুস্থই থাকবেন আপনি (Winter Diet)। সেই তালিকায় কী কী রাখবেন দেখে নিন।

প্রসেসড ফুড- যেকোনও টিন বা কৌটোজাত প্রসেসড খাবার বিশেষ করে এই জাতীয় মাংস না খাওয়াই ভাল। কারণ এইসব খাবার হজম করা বেশ কষ্টকর। সহজে হজম হতে চায় না। এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনিতেই শীতকালে তুলনায় কম জল খাওয়া হয়। তার মধ্যে বদহজমের সমস্যা হলে বিপদ বাড়বে। অতিরিক্ত তেলমশলা বা ঝাল খাবারও এড়িয়ে চলাই ভাল। তাই সহজপাচ্য খাবার খাওয়া উচিত।

ঠান্ডা জল বা অন্যান্য পানীয়- ঠান্ডা জল কিংবা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা ফলের রস অথবা অন্যান্য ঠান্ডা পানীয় শীতের মরসুমে এড়িয়ে চলুন। বিশেষ করে যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা এইসব ঠান্ডা পানীয় একেবারেই খাবেন না। অনেকেই বাড়িতে বানিয়ে দইয়ের শরবত, লস্যি এসব খেয়ে থাকেন। কেউ বা ভালবাসেন মিল্কশেক বা অন্যান্য শেক খেতে। এইসব পানীয়ে অন্যান্য সময়ে বরফ মিশিয়ে খেলেও শীতের মরসুমে বরফ দেবেন না। এছাড়াও কোল্ড কফি না খাওয়া মঙ্গলের।

কাঁচা সবজি- যাঁরা স্বাস্থ্য সচেতন তাঁদের অনেকের মেনুতেই থাকে স্যালাড। সেখানে যোগ হয় কাঁচা সবজি। শীতের মরসুমে কাঁচা সবজি দিয়ে স্যালাড না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল। কারণ কাঁচা শাকসবজি সহজে হজম হতে চায় না। এর ফলে বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই এই জাতীয় খাবার এড়িয়ে চলাই ভাল।

মিষ্টিজাতীয় খাবার- শীতের মরসুম মানেই নলেন গুড়। সঙ্গে দোসর কেক, পেস্ট্রি। শীতকাল এসেছে আর গুড়ের মিষ্টি খাবেন না তাই আবার হয় নাকি। বড়দিনে কেকও খেতে হবে। এমনিতেও সন্ধেবেলায় কফির কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি একটু কেক বা কুকিজ পাওয়া যায় তাহলে মন্দ হয় না। কিন্তু শীতের মরসুমে মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাওয়াই ভাল। কারণ খাবারে থাকা এই চিনি আপনার অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। অতএব শীতের মরসুমে ‘সুগার ক্রেভিং’ হলেও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ব্যাপারে হ্রাস টানুন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন-  মন ভাল রাখতে খেতে পারেন এই স্বাস্থ্যকর খাবারগুলি, রইল তালিকা

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget