এক্সপ্লোর

Google Year in Search 2021: স্তব্ধতা কাটিয়ে জীবনের জয়গান, ২০২১-এ গুগলে সবথেকে বেশি এই শব্দগুলো সার্চ করেছেন ভারতীয়রা

Most Searched Words: কোভিড ভ্যাকসিন কোভিড টেস্ট, করোনা হাসপাতাল-র পাশাপাশি অতিমারীর মাঝে সবথেকে বেশি সার্চ হওয়া শব্দগুলোতে পিছু ছাড়েনি অক্সিজেন সিলিন্ডার সিটি স্ক্যান.

কলকাতা : অতিমারীর (pandemic) নাগপাশে উৎকন্ঠার প্রহর ছিল সঙ্গী। কিন্তু স্তব্ধতার মাঝে আটকে পড়া নয়, জীবনের জয়গানও যেন ছড়িয়ে ছিটিয়ে বিশ্বজুড়ে। করোনা-দস্যুর কবলে থাকার দ্বিতীয় বছরে মানুষের মনের আয়নায় সবথেকে বেশি প্রভাব ফেলেছে কোন অনুভূতিগুলো, তারই একটা প্রতিফলন মেলে প্রতিক্রিয়ার সমষ্টিগত হিসেবে। সহজ করে বললে, বিশ্বজুড়ে ঠিক কী সার্চ হচ্ছে, তার থেকে ভাল আর মানুষের 'পালস' বোঝার সার্চ ইঞ্জিন কী-ই বা আছে? চলতি বছরে (২০২১) গুগলে সবথেকে বেশি কোন কোন শব্দগুলো সার্চ (Google Year in Search 2021) হয়েছে, তারই একটা তালিকা প্রকাশ করেছে গুগল। আলাদাভাবে ভারতের জন্য গুগল ইন্ডিয়া (Google India) প্রকাশ করেছে শেষ হতে চলা বছরে ভারতীয়রা সবথেকে বেশি সার্চ করেছেন কোন শব্দগুলো, সেই তালিকা।

লকডাউনের (Lockdown) আশঙ্কার খোঁজ থেকে কীভাবে নিজেকে বাড়তি সময় দেওয়া যায়। কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় কাছের বা দূরের মানুষগুলোর জন্য। কীভাবে অস্বস্তির রেশ ঝেড়ে ফেলে একসঙ্গে ফের সুন্দর পৃথিবীর পথে পা বাড়ানো যায়, যেন এমনই উপজীব্য হয়ে উঠেছে সবথেকে বেশি সার্চ হওয়া শব্দগুলোর মেলবন্ধনের পর। কোভিড ভ্যাকসিন (Covid Vaccine), কোভিড টেস্ট (Covid tests), করোনা হাসপাতাল (Covid hospital)-র পাশাপাশি অতিমারীর মাঝে সবথেকে বেশি সার্চ হওয়া শব্দগুলোতে পিছু ছাড়েনি অক্সিজেন সিলিন্ডার ( oxygen cylinder), সিটি স্ক্যান (CT scan)। ভারতেও কার্যত এখই ছবি।

ভারতীয়দের সার্চে খবরের বিভাগে সবথেকে বেশিবার টাইপ হয়েছে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)। কোভিড -১৯ (Covid-19), ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus), আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে যে তালিকায় ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও (West Bengal elections)। কোভিড ভ্যাকসিন ও কোউইন (Cowin) অ্যাপও ট্রেন্ডিং হয়েছে মাঝেমধ্যেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL), আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ (ICC T20 World Cup), কোপা আমেরিকা (Copa America)র মতো খেলার আসরের সঙ্গেই ভারতীয়দের সার্চ ইঞ্জিনে ক্রমশ দাবি জোরালো হয়েছে আঞ্চলিক বিভিন্ন সিনেমার।

একঝলকে দেখে নিন, চলতি বছরে ভারতে সবথেকে বেশি সার্চ হয়েছে কোন শব্দগুলো

আরও পড়ুন- ২০১৩-তে তকমা ছিল সেলফি-র, ঝলকে গত দশকের অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির বাছা বছরের সেরা শব্দগুলো

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget