এক্সপ্লোর

Fruits Good For Hair: ঘন চুলের রহস্য লুকিয়ে ৫ ফলে, পাতে কী কী রাখলে উপকার?

Thick Hair: বিভিন্ন ধরনের জামজাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর। স্ট্রবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি- এগুলি খেলে চুল সঠিক মাত্রায় বৃদ্ধি পাবে, চুলের ঘনত্ব বাড়বে।

Fruits Good For Hair: অনেক ফল রয়েছে যেগুলি খেলে আমাদের চুল পড়ার সমস্যা (Hair fall Problems) কমে এবং তার পাশাপাশি চুলের সঠিক বৃদ্ধিও (Hair Growth) হয়। আর নতুন চুল গজাতেও সাহায্য করে এইসব ফল। তার জন্য ঘনত্ব (Thick Hair) বাড়ে আমাদের চুলের। চিকিৎসকরা চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য সবসময়েই স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলেন। সেই তালিকায় অবশ্যই ফল রাখা প্রয়োজন। কোন কোন ফল খাবেন দেখে নিন।

পাকা পেঁপে- পাকা পেঁপে খেলে আমাদের চুলের স্বাস্থ্য ভাল থাকে। নতুন চুল গজায়। চুলের সঠিক বৃদ্ধি হয়। চুল পড়ার সমস্যা কমে। আর চুল মোলায়েম এবং উজ্জ্বলও থাকে। পাকা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক। এই সমস্ত উপকরণ সার্বিক ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখে। 

কলা- চুলের দেখভাল করতে কাজে লাগে কলা। অনেকেই বাড়িতে হেয়ার প্যাক তৈরি করলে তার মধ্যে মিশিয়ে নেন কলা। কন্ডিশনার হিসেবে দারুণ ভাল কাজ করে এই ফল। দূর করে চুলের রুক্ষ, শুষ্ক ভাব। কলা ফল হিসেবে খেলেও চুলের স্বাস্থ্যে তার প্রভাব পড়ে। পটাশিয়াম, ভিটামিন এবং ন্যাচারাল অয়েল রয়েছে কলার মধ্যে। হেয়ার ফলিকলের মুখগুলির উন্মুক্ত করে এইসব উপকরণ। চুল ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করে। নতুন চুল গজাতে সাহায্য করে এইসব উপকরণ। ফলে বাড়ে চুলের ঘনত্ব। 

অ্যাভোকাডো- আজকাল অনেকেই অ্যাভোকাডো খেয়ে থাকেন। স্বাস্থ্যকর এই ফল আমাদের স্বাস্থ্যের পাশাপাশি খেয়াল রাখে চুলেরও। কীভাবে অ্যাভোকাডো চুলের বৃদ্ধিতে সাহায্য করে, দেখে নেওয়া যাক। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট এবং ভিটামিন ই। এই দুই উপকরণের সাহায্যে স্ক্যাল্পে রক্ত যঞ্চালন প্রক্রিয়া ভালভাবে সম্পন্ন হয়। তার ফলে নতুন চুল গজায় দ্রুত। চুলের সঠিক বৃদ্ধি হয় এবং ঘনত্ব বাড়ে। 

জামজাতীয় ফল- বিভিন্ন ধরনের জামজাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর। স্ট্রবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি- এগুলি খেলে চুল সঠিক মাত্রায় বৃদ্ধি পাবে, চুলের ঘনত্ব বাড়বে। উল্লিখিত জামজাতীয় ফলগুলি নিয়মিত খেলে আপনার নতুন চুল যেমন গজাবে, তেমনই কমবে চুল পড়ার সমস্যা। আর চুল লম্বায় সঠিক মাত্রায় বৃদ্ধিও পাবে। সেই সঙ্গে চুলের ঘনত্বও বাড়বে। 

সাইট্রাস ফ্রুটস- বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ লেবুজাতীয় ফল কিংবা ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য ফল খাওয়া সবসময়েই আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য ভাল। সাইট্রাস ফ্রুটসের মধ্যে খেতে পারেন গ্রেপফ্রুটস, কমলালেবু, পাতিলেবু বা যেকোনও লেবুজাতীয় ফল। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি চুলের বৃদ্ধিতে সহায়তা করে। ফলে বাড়ে ঘনত্ব। 

আরও পড়ুন- কর্মক্ষেত্রে বেশি বয়সেও শিখতে হতে পারে নতুন কিছু, কীভাবে তৈরি করবেন মনকে ?

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget