এক্সপ্লোর

Happy Promise Day 2022: সুসম্পর্ক বজায় রাখতে যে ৫ প্রতিজ্ঞা কখনও করবেন না

আজ প্রমিস ডে। এইদিন প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, সঙ্গীরা একে অপরের কাছে অনেক কিছু বিষয়েই অঙ্গীকারবদ্ধ হন। কিন্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে সব প্রতিজ্ঞা করা উচিত নয়।

কলকাতা: যখন দুটো মানুষ ভালোবাসায় (Love) থাকেন, তখন একে অপরকে অনেক কিছু কথা দেন, অনেকক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ (Promise) হন। তাঁরা সবসময়ই একে অপরকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেন। ভালোবাসার মাসের সঙ্গে সঙ্গে চলছে ভালোবাসার সপ্তাহও। সঙ্গীরা ভালোবাসার সপ্তাহে (Valentines Weel) ইতিমধ্যেই রোজ ডে, চকোলেট ডে, প্রোপোজ ডে, টেডি ডে কাটিয়ে ফেলেছেন। আজ প্রমিস ডে (Happy Promise Day 2022)। এইদিন প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, সঙ্গীরা একে অপরের কাছে অনেক কিছু বিষয়েই অঙ্গীকারবদ্ধ হন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি সম্পর্ক (Relationship) সঠিকভাবে বজায় রাখতে সব প্রতিজ্ঞা করা উচিত নয়। তাই দেখে নেওয়া যাক, বিশেষজ্ঞদের মতে, সুসম্পর্ক বজায় রাখতে কোনও পাঁচ প্রতিজ্ঞা করা উচিত নয়।

১. আমি তোমাকে কখনও ছেড়ে চলে যাব না- এমন কথা ভালোবাসার মানুষকে তাঁর সঙ্গী সবসময়ই বলে থারেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্পর্কে কখনও কোনও মিথ্যে প্রতিশ্রতি দেওয়া উচিত নয়। যেকোনও সম্পর্কেই নানারকম ওঠা-পড়া থাকে। তার উপর নির্ভর করে সম্পর্ক বেঁচে থাকে। তাছাড়া, তাঁরা আরও জানাচ্ছেন যে, প্রকৃতির নিয়মে আমাদের একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়। তাই এই প্রতিশ্রুতি এক ধরনের মিথ্যে প্রতিশ্রুতি।

আরও পড়ুন - Happy Promise Day 2022: সারাজীবন কী করবেন আর কী করবেন না? 'প্রমিস ডে'-তে সঙ্গীকে এই বার্তাগুলো পাঠান

২. আমি তোমাকে কখনও কষ্ট দেব না- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রকৃতির নিয়ম আমাদের জীবন সুখ-দুঃখ দুই নিয়ে তৈরি। কখনও সেখানে ভালো সময় আসে, কখনও খারাপ। না চাইতেই আমরা বহু সময় সঙ্গীর মনে কষ্ট দিয়ে ফেলি। এর মানে এই নয় যে, সেই সম্পর্কে আর ভালোবাসা অবশিষ্ট নেই। কিন্তু এমন প্রতিজ্ঞা সঠিক নয় বলে মত তাঁদের।

৩. আমি তোমাকে কখনও মিথ্যে কথা বলব না- সম্পর্কে অনেক সময়ই সঙ্গীর মনে কষ্ট না দেওয়ার জন্য অনেকে মিথ্যে কথা বলতে বাধ্য হন। হয়তো সেখানে ঠকানোর পরিস্থিতি থাকছে না। কিন্তু মৃত্যু বা অন্য কোনও ধরনের আঘাতের হাত থেকে সঙ্গীর মনের কষ্ট দূর করতে মিথ্যের আশ্রয় নেন বহু মানুষ। তাই এমন প্রতিশ্রুতি কখনও দেওয়া উচিত নয়।

৪. কোনও অভ্যাস ত্যাগ করার প্রতিশ্রুতি- সঙ্গীর অপছন্দ হওয়ার কারণে অনেক সময়ই কোনও অভ্যাস ত্যাগ করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন বহু মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, হঠকারিতায় কোনও প্রতিজ্ঞা করা উচিত নয়। সবসময় ভেবে চিন্তে সময় নিয়ে তবেই কোনও প্রতিশ্রুতি দেওয়া উচিত।

৫. কখনও রাগ করব না- একইরকমভাবে সুখ-দুঃখের মতো রাগও আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে একটি। যেকোনও পরিস্থিতিতেই তা দেখা দিতে পারে। এর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই এমন অবাস্তব প্রতিজ্ঞা করা সম্পর্কের ক্ষেত্রে সঠিক নয়।

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget