এক্সপ্লোর

Protein Deficiency: ওজন কমাতে কড়া ডায়েট করতে গিয়ে প্রোটিনের ঘাটতি হচ্ছে না তো? বুঝবেন কীভাবে?

Health Problems: আজকাল ওজন কমাতে গিয়ে ডায়েট করার নামে আদতে মানুষ ঠিকভাবে খাওয়া-দাওয়া করেন না। তার ফলে শরীরে প্রোটিনের ঘাটতি হয়। এর প্রভাবে চরম অপুষ্টিতে ভুগতে পারেন আপনি।

Protein Deficiency: আমাদের শরীরে কোনও উপকরণের আধিক্য হওয়া যেমন ভাল নয়, তেমনই ঘাটতি হওয়াও একেবারেই স্বাস্থ্যের পক্ষে শ্রেয় নয়। এমনই একটি গুরুত্বপূর্ণ উপকরণ হল প্রোটিন। মূলত খাওয়া-দাওয়ার অনিয়মের ফলেই প্রোটিনের অভাব দেখা দেয় আমাদের শরীরে। বিশেষ করে আজকাল ওজন কমাতে গিয়ে ডায়েট করার নামে আদতে মানুষ ঠিকভাবে খাওয়া-দাওয়া করেন না। তার ফলে শরীরে প্রোটিনের ঘাটতি হয়। এর প্রভাবে চরম অপুষ্টিতে ভুগতে পারেন আপনি। দেখা দিতে পারে প্রাণনাশ করার মতো রোগও। তাই প্রোটিনের ঘাটতি শরীরে হতে দেওয়া চলবে না একেবারেই। 

আপনার শরীরে যে প্রোটিনের অভাব দেখা দিয়েছে, তা বুঝবেন কীভাবে? এক্ষেত্রে উল্লেখ্য খুব সাধারণ কিছু লক্ষণ যেগুলি হয়তো আমরা অবহেলাই করি, কিন্তু সেইসব উপসর্গই বলে দেবে যে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি হয়েছে। চলুন এইসব লক্ষণগুলির ব্যাপারে জেনে নেওয়া যাক। 

  • প্রোটিনের অভাবে দেখা দিলে হাত এবং পায়ে ফ্লুইড জমে ফুলে যেতে পারে এবং হাত ও পা ফুলে যেতে পারে। একে বলে সোয়েলিং। পায়ের পাতা বিশেষ করে ফুলে যেতে পারে। তাই এই উপসর্গ দেখা দিলে অবহেলা না করে সতর্ক হয়ে যান সময় থাকতেই। 
  • প্রোটিনের ঘাটতি শরীরে দেখা দিলে পেশীর ক্ষয় হয়। তার ফলে পেশী আর সেভাবে মজবুত থাকে না। দুর্বল হয়ে পড়ে। খুব সহজেই পেশীতে চোট-আঘাত লাগতে পারে। 
  • প্রোটিনের অভাবে আপনার শরীর খুব দুর্বল হয়ে যায়। তারপর কাজকর্মে সেভাবে এনার্জি পাবেন না আপনি। ক্লান্তি লাগবে সামান্য পরিশ্রম করলেই। অতিরিক্ত ক্লান্ত লাগা কিন্তু অনেক ধরনের শরীর খারাপেরই লক্ষণ হতে পারে। 
  • প্রোটিনের ঘাটতির কারণে ওজন বাড়তেও পারে, কমতেও পারে। তবে যেটাই হোক সেটা একধাক্কায় অনেকটা হবে, যা একেবারেই স্বাস্থ্যকর বিষয় নয়। অতএব ওজনের দিকে নজর রাখা প্রয়োজন। 
  • প্রোটিনের অভাবে শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে। তার ফলে খুব সহজে হাঁচি-কাশি-সর্দি লাগার সমস্যা দেখা যায়। যেকোনও ধরনের ইনফেকশন, সংক্রমণ দ্রুত হয়ে যেতে পারে। 
  • প্রোটিনের অভাব আমাদের উচ্চতার সঙ্গে সম্পর্কিত। ছোটবেলাতেই প্রোটিনের ঘাটতি হলে উচ্চতা সেভাবে নাও বাড়তে পারে। 
  • প্রোটিনের অভাবের কারণে ত্বকেরও প্রভূত ক্ষতি। ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায়। এতই রুক্ষ হয়ে যায় যে, ত্বকে ফেটে পর্যন্ত যেতে পারে। জেল্লা নষ্ট হয় ত্বকের। 
  • শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে আপনার চুল পড়ার সমস্যা একধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। অতএব সময় থাকতেই সতর্ক হোন। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget